32MP সেলফি ক্যামেরা আর ট্রিপল রিয়ার ক্যামেরা লঞ্চ হল Huawei P30 Lite

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 এপ্রিল 2019 16:00 IST
হাইলাইট
  • Huawei P30 Lite ফোনের প্রধান আকর্ষন এই ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা
  • সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে 32 মেগাপিক্সেল সেন্সার
  • 25 এপ্রিল মধ্যরাতে বিক্রি শুরু হবে এই ফোন

Huawei P30 Lite এর দাম শুরু হচ্ছে 19,990 টাকা থেকে

মঙ্গলবার ভারতে লঞ্চ হল নতুন Huawei P30 Lite। একই ইভেন্টে ভারতে লঞ্চ হয়েছে কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোন Huawei P30 Pro। Huawei P30 Lite ফোনের প্রধান আকর্ষন এই ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে 32 মেগাপিক্সেল সেন্সার। ফোনের ভিতরে থাকছে Kirin 710 চিপসেট, 6.15 ইঞ্চি HD+ ডিসপ্লে আর 3,340 mAh ব্যাটারি।

আরও পড়ুন: চারটি রিয়ার ক্যামেরা সহ ভারতে এল Huawei P30 Pro

4GB RAM আর 128GB স্টোরেজে Huawei P30 Lite কিনতে 19,990 টাকা খরচ হবে। 6GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 22.990 টাকা। Huawei P30 Pro এর মতোই Amazon আর Chroma Store থেকে পাওয়া যাবে Huawei P30 Lite। 25 এপ্রিল মধ্যরাতে বিক্রি শুরু হবে এই ফোন।

Huawei P30 Lite স্পেসিফিকেশন

ডুয়াল সিম Huawei P30 Lite ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.0.1 স্কিন। ফোনের ভিতরে থাকবে 6.15 ইঞ্চি FHD+ ডিসপ্লে। P30 Lite এ থাকছে Kirin 710 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB স্টোরেজ। ভালো গেমিং এর জন্য P30 Lite এ থাকছে GPU Turbo 2.0।

Huawei P30 Lite ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 24 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। ফোনের সামনে থাকবে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Huawei P30 Lite ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n/ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB Type-C আর FM রেডিও। ফোনের ভিতরে থাকছে একটি 3,340 mAh ব্যাটারি। রয়েছে 10W ফাস্ট চার্জ সাপোর্ট। Huawei P30 Lite এর ওজন 159 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi: ভারতে আসছে রেডমির স্পিড ফোন, গেমিং-পারফরম্যান্সে তুলবে ঝড়? টিজারে বাড়ছে রহস্য
  2. OnePlus Nord CE 6 সিরিজের দুই দুর্দান্ত ফোন লঞ্চ হল, 8,000mAh ব্যাটারি, সুন্দর ফিচার্স অবাক করা দামে
  3. 5,000 টাকা ছাড়ে OnePlus Pad 4 এর সেল শুরু, সঙ্গে 5,499 টাকার উপহার ফ্রি
  4. Vivo X300 FE ভারতে দুর্ধর্ষ ক্যামেরা, বড় ব্যাটারি, একঝাঁক ফিচার্সের সাথে লঞ্চ হল
  5. iPhone 17: বিশ্বে সবচেয়ে বেশি বিকোচ্ছে  এই 10 স্মার্টফোন, এক নম্বরে কে জানলে চমকে উঠবেন
  6. Vivo X300 Ultra ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরার সাথে লঞ্চ হল, ফোনেই DSLR-এর মতো ছবি
  7. Sony Xperia 1 VIII ক্যামেরায় বাজি রেখে জুনে লঞ্চ হবে, দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  8. WhatsApp থেকে আচমকা গায়েব জনপ্রিয় ফিচার, ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
  9. 3,000 টাকা ছাড়ে নতুন iQOO Neo 10 ফোনের সেল শুরু, 120W চার্জিং, 32MP সেলফি ক্যামেরা সহ সেরা ফিচার্স
  10. ফোন ঠিক কতটা চার্জ দিলে ব্যাটারি ভাল থাকবে? আসল সত্যি জানলে চমকে যাবেন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.