2018 সালে স্মার্টফোন বিক্রিতে রেকর্ড করল Huawei

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 ডিসেম্বর 2018 15:11 IST
হাইলাইট
  • 2018 সালে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল Huawei
  • মোট 20 কোটি ডিভাইস বিক্রি করেছে কোম্পানি
  • গত বছরের থেকে 2018 সালে 30 শতাংশ বেশি ডিভাইস বিক্রি হয়েছে

2018 সালে মোট 20 কোটি ডিভাইস বিক্রি করেছে Huawei

2018 সালে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল Huawei। এই বছরেই মার্কিন যুক্তরাষ্ট্রে Huawei প্রোডাক্ট বিক্রিতে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। কিন্তু দমিয়ে রাখা যায়নি চিনের কোম্পানিটিকে। সম্প্রতি এক বিবৃতিতে Huawei জানিয়েছে 2018 সালে মোট 20 কোটি ডিভাইস বিক্রি করেছে কোম্পানি।

চিনের এক নম্বর প্রাইভেট কোম্পানি ও বিশ্বের দুই নম্বর স্মার্টফোন কোম্পানি Huawei। কোম্পানি জানিয়েছে গত বছরের থেকে 2018 সালে 30 শতাংশ বেশি ডিভাইস বিক্রি হয়েছে। কয়েকদিন আগেই CNET এ প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছিল 2018 সালে বিশ্বব্যাপী মোট স্মার্টফোন বিক্রিতে Apple কে টেক্কা দিয়েছে Huawei। এখন Huawei এর সামনে শুধু Samsung।

Advertisement

তবে এই বিষয়ে সাথে সাথে কোন মন্তব্য করেনি Huawei।

কয়েকদিন আগেই কানাডায় গ্রেপ্তার হয়েছিলেন কোম্পানির প্রধান। এই ঘটনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে টানাপোড়েন তুঙ্গে। পরে জামিনে মুক্তি পেয়েছিলেন Huawei প্রধান। মার্কিন যুক্তরাষ্ট্রের পরে আস্ট্রেলিয়া, ব্রিটেন, ও নিউজিল্যান্ড 5G নেটওয়ার্কে Huawei ব্যবহারে নিষেধাজ্ঞা প্রয়োগ করেছে। এছাড়াও এই মাসেই জাপান Huawei ও ZTE –র সব প্রোডাক্ট নিষিদ্ধ ঘোষণা করেছিল।

 

আরও পড়ুন: Apple প্রোডাক্ট ব্যবহার করলেই চাকরি যাচ্ছে চিনে!

সারা বিশ্বের একাধিক সরকার তাদের বিরুদ্ধে থাকলেও কোম্পানির বিশাল বৃদ্ধির খবর প্রকাশ করল Huawei। 2018 সালে কোম্পানির সবথেকে জনপ্রিয় তিনটি স্মার্টফোন হল P20, Honor 10 আর Mate 20।

নভেম্বর মাসে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছিল বিশ্বব্যাপীস্মার্টফোন বাজারের 14 শতাংশ দখল করে রয়েছে Huawei। এই তালিকায় এক নম্বরে রয়েছে Samsung। বিশ্বের স্মার্টফোন বাজারে Samsung এর দখল 20 শতাংশ। ইউরোপ ও চিনে বিশাল সাফল্য Huawei কে এই জায়গায় আসতে সাহায্য করেছে।   

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Huawei
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  2. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  3. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  4. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  5. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  6. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  7. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  8. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  9. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  10. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.