48MP ট্রিপল ক্যামেরা সহ লঞ্চ হল Huawei Y7p

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 7 ফেব্রুয়ারি 2020 17:33 IST
হাইলাইট
  • Huawei Y7p -তে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে
  • এই ফোনে রয়েছে Kirin 710F চিপসেট
  • 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে

থাইল্যান্ডে Huawei Y7p প্রি-অর্ডার শুরু হয়েছে

লঞ্চ হল Huawei Y7p। শুক্রবার দক্ষিণ পূর্ব এশিয়ায় এই স্মার্টফোন লঞ্চ হয়েছে। নতুন ফোনে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। অরোরা ব্লু ও মিডনাইট ব্ল্যাক কালারে পাওয়া যাবে Y7p। এই ফোনে রয়েছে Kirin 710F চিপসেট।

Huawei Y7p -এর দাম

Huawei Y7p এর দাম 4,999 থাই ভাট (প্রায় 11,500 টাকা)। 4GB RAM + 64GB স্টোরেজে থাইল্যান্ডে এই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যেই বিভিন্ন অনলাইন স্টোর থেকে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। যদিও ভারতে এই ফোন কবে লঞ্চ হবে জানায়নি চিনের কোম্পানিটি।

Advertisement

আগামী সপ্তাহেই আসছে Redmi 9A! টিজার ঘিরে জল্পনা তুঙ্গে

Huawei Y7p স্পেসিফিকেশন

Huawei Y7p -তে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.39 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Kirin 710F চিপসেট, 4GB RAM ও 64GB স্টোরেজ। যদিও মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ 512GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

Huawei Y7p-এর ট্রিপল ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সঙ্গে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি টলার জন্য এই ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।

Advertisement

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

Huawei Y7p-এর ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য থাকছে Bluetooth 5.0, MicroUSB পোর্ট, Wi-Fi 802.11 b/g/n, 3.5 মিমি অডিও জ্যাক, GPS, AGPS, Glonass। এই ফোনের ওজন 176 গ্রাম।

 
KEY SPECS
Display 6.39-inch
Processor HiSilicon Kirin 710F
Front Camera 8-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 720x1560 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  2. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  3. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  4. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  5. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  6. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  7. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  8. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  9. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  10. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.