10,000 টাকার মধ্যে স্টাইলিশ 5G ফোন লঞ্চ করল Infinix, রয়েছে 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 17 অগাস্ট 2025 18:21 IST
হাইলাইট
  • Infinix Hot 60i 5G ভারতে 10,000 টাকার মধ্যে লঞ্চ হল
  • এই ফোনে একাধিক AI ফিচার্স রয়েছে
  • Infinix Hot 60i 5G চলে Dimensity 6300 প্রসেসরে

Infinix Hot 60i 5G চারটি ভিন্ন রঙে কিনতে পারবেন

Photo Credit: Infinix

Infinix Hot 60i 5G স্টাইলিশ ডিজাইনের সঙ্গে ভারতে হাজির হল। 10,000 টাকার মধ্যে লঞ্চ হওয়া এই বাজেট স্মার্টফোনে বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স রয়েছে। এটি 5 বছর ল্যাগ-মুক্ত পারফরম্যান্স প্রদান করবে বলে দাবি করা হয়েছে। ফোনটির আরও একটি বিশেষত্ব হল, ওয়াকি-টকি কানেক্টিভিটি। এর মাধ্যমে সিমকার্ড বা ইন্টারনেট ছাড়াই কথা বলা যাবে। Infinix Hot 60i 5G এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে 120Hz ডিসপ্লে, 6,000mAh ব্যাটারি, IP64 ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স, ম্যাট ফিনিশ ব্যাক প্যানেল, দশের বেশি ক্যামেরা মোড, AI টুলস, Folax ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এবং 3 বছর সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি।

ভারতে Infinix Hot 60i 5G এর দাম

Infinix Hot 60i 5G ভারতে 9,299 টাকায় লঞ্চ হয়েছে। এটি 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম। ফোনটির অন্য কোনও মেমরি কনফিগারেশন নেই। ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত করলে ইনফিনিক্সের নতুন মডেলটি 8,999 টাকার মধ্যে কিনতে পারবেন। এটি ফ্লিপকার্ট এবং নির্বাচিত রিটেল স্টোরগুলিতে 21 আগস্ট থেকে পাওয়া যাবে ও শ্যাডো ব্লু, মনসুন গ্রিন, প্লাম রেড, ও স্লিক ব্ল্যাক রঙের বিকল্পে উপলব্ধ হবে ।

Infinix Hot 60i 5G স্পেসিফিকেশন

Infinix Hot 60i 5G ডুয়েল টোন ডিজাইনের সঙ্গে লঞ্চ হয়েছে। ফোনটির সামনে 6.75 ইঞ্চি আইপিএস এলসিডি অলওয়েজ-অন ডিসপ্লে রয়েছে যা 60 হার্টজ/90 হার্টজ/120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HD+ রেজোলিউশন (720x1600 পিক্সেল), 20:9 স্ক্রিন রেশিও, ও সর্বাধিক 670 নিট ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটি TÜV সার্টিফায়েড ও ব্যবহারকারীরা 5 বছরের ল্যাগ-ফ্রি অভিজ্ঞতা পাবেন বলে জানানো হয়েছে।

ইনফিনিক্স হট 60আই 5G ফোনটি ছয় ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 প্রসেসর দ্বারা চালিত। এটি 2.5 গিগাহার্টজের দু'টি কর্টেক্স-A76 কোর ও 2.0 গিগাহার্টজ ক্লক স্পিডের ছ'টি কর্টেক্স-A55 কোর নিয়ে গঠিত। সঙ্গে Mali-G57 জিপিইউ রয়েছে। চিপটি 4 জিবি LPDDR5X র‍্যাম ও 128 জিবি পর্যন্ত EMMC অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। র‍্যাম 8 জিবি পর্যন্ত ভার্চুয়ালি বৃদ্ধি করা যাবে (4 জিবি + 4 জিবি)। মাইক্রো SD কার্ডের মাধ্যমে 2 টিবি পর্যন্ত মেমরি বাড়ানোর সুযোগ থাকছে।

Infinix Hot 60i 5G এর পিছনে ডুয়াল ফ্ল্যাশ, f/1.6 অ্যাপারচার ও ফেজ ডিটেকশন অটোফোকাস (PDAF) সহ 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনের দিকে, 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে যার অ্যাপারচার f/2.0। নতুন ফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম নির্ভর XOS 5.1 কাস্টম সফটওয়্যার দ্বারা পরিচালিত। ইনফিনিক্স দু'টি মেজর OS আপগ্রেড ও তিন বছর সিকিউরিটি আপডেট সরবরাহ করবে বলে জানিয়েছে।

Infinix Hot 60i 5G একটি বাজেট ফোন হওয়া সত্ত্বেও বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্সে সজ্জিত। এতে সার্কেল টু সার্চ, এআই কল ট্রান্সলেশন, এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট, এআই সামারাইজেশন, ফটো এডিট করার জন্য এআই ইরেজার ও এআই ওয়ালপেপার জেনারেটর বৈশিষ্ট্য পাওয়া যাবে। ফোনটিতে 6,000mAh ব্যাটারি রয়েছে এবং এটি 18 ওয়াট দ্রুত চার্জিং সমর্থন করে।

 
KEY SPECS
Display 6.75-inch
Processor MediaTek Dimensity 6400
Front Camera 5-megapixel
Rear Camera 50-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 6000mAh
OS Android 15
Resolution 720x1600 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  2. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  3. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
  4. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
  5. Vivo V70 FE সবচেয়ে কম দামে 200MP ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল, অন্ধকারে ফোন থেকে ছড়াবে আলো!
  6. Realme 16 5G ভারতে লঞ্চ হল, আয়না লাগানো ক্যামেরায় সেলফির নতুন ট্রেন্ড
  7. Artemis II Launch: 50 বছর পর চাঁদের পথে মানুষ, মহাকাশে সফলভাবে পৌঁছল স্পেসক্রাফ্ট
  8. Oppo K15 Pro ও K15 Pro+ লঞ্চ হল, ফোনের ভিতরে আস্ত ফ্যান! সাথে 100W ফাস্ট চার্জিং, 8,000mAh ব্যাটারি
  9. Lava Bold N2 Pro মাত্র 7,999 টাকায় 128GB স্টোরেজ ও 50MP AI ক্যামেরার সাথে লঞ্চ হল
  10. 6,300 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.