চারটি ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল Infinix Hot 7 Pro

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 জুন 2019 16:36 IST
হাইলাইট
  • 6GB RAM আর 64GB স্টোরেজে Infinix Hot 7 Pro এর দাম 9,999 টাকা
  • এই ফোনে রয়েছে 6GB RAM আর চারটি ক্যামেরা
  • শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই ফোন

Infinix Hot 7 Pro এর দাম 9,999 টাকা

Redmi 7, Samsung Galaxy M20 এর সাথে প্রতিযোগিতায় ভারতে লঞ্চ হল Infinix Hot 7 Pro। এই ফোনে রয়েছে 6GB RAM। এই প্রথম 10,000 টাকার নীচে কোন ফোনে 6GB  RAM থাকছে। Hot 7 Pro এর সামনে ও পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এর সাথেই থাকছে 4,000 mAh ব্যাটারি আর মেটাল ইউনিবডি ডিজাইন। 17 জুন ভারতে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন।

Infinix Hot 7 Pro এর দাম

6GB RAM আর 64GB স্টোরেজে Infinix Hot 7 Pro এর দাম 9,999 টাকা। মিডনাইট ব্ল্যাক আর অ্যাকোয়া ব্লু রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Infinix Hot 7 Pro। 17 জুন শুরু হচ্ছে বিক্রি।

Advertisement

Infinix Hot 7 Pro স্পেসিফিকেশন

ডুয়াল সিম Infinix Hot 7 Pro তে থাকছে একটি 6.19  ইঞ্চি HD+  ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে  MediaTek Helio P22 চিপসেট, 6GB RAM আর 64GB স্টোরেজ।

Hot 7 Pro এর সামনে ও পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল সেন্সর। ফোনের সামনের ডুয়াল ক্যামেরাতেও থাকছে 13 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল সেন্সর।দুটি ক্যামেরাতের থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট।

Infinix Hot 7 Pro ফোনে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। এই ফোনটি 7.19 মিলিমিটার চওড়া। ফোনের ডিসপ্লের উপরে থাকছে একটি নচ।

Advertisement

“Hot 7 Pro এর হাত ধরে স্টাই ও পারফর্মেন্সের এক দুর্দান্ত সমন্বয় খুঁজে পেয়েছি আমরা। আশা করছি সঠিক দামে তরুন প্রজন্মের মন জিতবে এই ফোন।” এক বিবৃতিতে জানিয়েছেন Infinix  এর সিইও অনিশ কাপুর।  

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Decent battery life
  • 6GB of RAM
  • Up-to-date software
  • Bad
  • Underwhelming performance
  • Below-average cameras
  • Spammy notifications
 
KEY SPECS
Display 6.19-inch
Processor MediaTek Helio P22
Front Camera 13-megapixel + 2-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 720x1500 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  2. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  3. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  4. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  5. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  6. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  7. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  8. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  9. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  10. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.