অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে আগামী 17-ই অক্টোবর Infinix Zero Flip ফোনটির উন্মোচন হতে চলেছে

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 8 অক্টোবর 2024 12:09 IST
হাইলাইট
  • ভারতে Infinix Zero Flip ফোনটি 17-ই অক্টোবর লঞ্চ করা হবে
  • ফার্মের প্রথম ক্ল্যামশেল-স্টাইলের ফোল্ডেবল ফোনটি বিগত মাসে উন্মোচন করা
  • হ্যান্ডসেটটির বাইরের অংশে 50-মেগাপিক্সেলের ক্যামেরা আছে

Infinix Zero Flip was launched in global markets on September 26

Photo Credit: Infinix

ভারতে খুব শীঘ্রই লঞ্চ করা হতে পারে Infinix Zero Flip। বিগত মাসে বিশ্ববাজারে কোম্পানীর প্রথম ক্ল্যামশেল-স্টাইলের ফোল্ডেবল ফোনটি চালু করা হয়েছিল।Transsion-মালিকানাধীন কোম্পানিটি নিশ্চিত করেছে যে, এটি ভারতে অক্টোবরের মাঝে প্রথম প্রকাশ করবে।Infinix Zero Flip ফোনটি MediaTek Dimensity 8020 চিপসেট দ্বারা চালিত। এটিতে 6.9 ইঞ্চির অভ্যন্তরীণ স্ক্রীনের পাশাপশি একটি 3.64 ইঞ্চির কভার ডিসপ্লে আছে। এটিতে বাইরের দিকে দুটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ আছে এবং ভিতরের স্ক্রিনে একটি হোল পাঞ্চ কাট আউটে 50মেগাপিক্সেলের তৃতীয় ক্যামেরাটি আছে।

ভারতে Infinix Zero Flip-এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে:

কোম্পানীর ওয়েবসাইটের একটি মাইক্রোসাইটের মতে, হ্যান্ডসেটটি আগামী 17-ই অক্টোবর ভারতে লঞ্চ করা হবে।হ্যান্ডসেটটি বিশ্বজুড়ে ব্লসম গ্লো এবং রক ব্ল্যাক রঙের বিকল্পে লঞ্চ করা হয়েছে।কিন্তু ওই সাইটে শুধু রক ব্ল্যাক রঙেরই দেখতে পাওয়া যাচ্ছে।দেশে ফোনটির উন্মোচনের সময়,মূল্য এবং উপলব্ধতা সহ অন্যান্য বিস্তারিত বিবরনগুলি আগামী দিনে প্রকাশিত হওয়ার সম্ভবনা আছে।

Advertisement

Infinix Zero Flip-এর আনুমানিক স্পেসিফিকেশন:

অনুমান করা হচ্ছে বিশ্ববাজারে লঞ্চ হওয়া মডেলটির মত একই স্পেসিফিকেশনের সাথে Infinix Zero Flip ফোনটি আসতে চলেছে।অর্থাৎ হ্যান্ডসেটটি MediaTek Dimensity 8020চিপসেট প্রসেসর দ্বারা চালিত হবে।এটিতে 16জিবি পর্যন্ত RAM এবং 512জিবি পর্যন্ত স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে।অনুমান করা হচ্ছে স্মার্টফোনটি Android 14-ভিত্তিক XOS 14 দ্বারা চালিত হবে।

কোম্পানীর মতে, হ্যান্ডসেটটির ভিতরের দিকে120Hz রিফ্রেশরেট সহ 6.9 ইঞ্চির Full-HD+ AMOLEDস্ক্রীন আছে এবং অন্যদিকে এটিতে 120Hz রিফ্রেশরেট সহ একটি 3.64 ইঞ্চির AMOLED কভার ডিসপ্লে আছে।

ছবি এবং ভিডিওর ক্ষেত্রে Zero Flipফোনটিতে 50 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরার পাশাপাশি, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সমর্থিত একটি 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা আছে। এগুলি ফোনটির কভার ডিসপ্লেতে লক্ষ্য করা যায়। ফোনটির অভ্যন্তরীণ ডিসপ্লেতেও একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে।আপনি উভয় ক্যামেরা ব্যবহার করে 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও কোম্পানীর মতে হ্যান্ডসেটটি GoPro ইন্টিগ্রেশনও অফার করবে।

Advertisement

Infinix Zero Flip ফোনটিতে JBL-এর ডুয়াল স্টোরিও স্পীকার যুক্ত করা আছে। কোম্পানী বলেছে যে, এটিতে দুটি OS আপগ্রেড (Android-16 পর্যন্ত) পাবে। ফোনটির সাথে একটি 4,720mAh-এর ব্যাটারী দেওয়া আছে, যেটি সাথে দেওয়া 70W চার্জিং এডাপ্টারের মাধ্যমে চার্জ করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  2. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  3. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  4. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
  5. Vivo ভারতে প্রথম স্মার্টওয়াচ আনছে, লঞ্চের আগেই ফাঁস Watch GT 2-র দাম
  6. বিশ্ব মাতাচ্ছে GTA 6, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেমের নেপথ্যে ভারত!
  7. 172 টাকায় 28 দিন আনলিমিটেড ভয়েস কলিং, BSNL আনল তিনটি নতুন প্ল্যান
  8. Google আগামী ছয় মাসের মধ্যে ভয়ঙ্কর বিপদের সতর্কবার্তা দিল, মানুষের বদলে সাইবার হামলা চালাবে AI
  9. Motorola Edge 70 Neo-র ভারতে লঞ্চ আগামী সপ্তাহে, থাকবে দমদার ফিচার্স
  10. 1 বছর সম্পূর্ণ বিনামূল্যে ChatGPT Plus সাবস্ক্রিপশন, বড় ঘোষণা করল OpenAI
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.