এটাই নতুন iPhone 11? লঞ্চের আগে ফাঁস হল স্পেসিফিকেশন

iPhone 11 সিরিজের তিনটি ফোনেই থাকবে নতুন A13 চিপ। থাকছে নতুন ট্যাপটিক ইঞ্জিন সাপোর্ট আর অডিও ও চার্জিং এর জন্য থাকছে লাইটনিং পোর্ট।

এটাই নতুন iPhone 11? লঞ্চের আগে ফাঁস হল স্পেসিফিকেশন

Photo Credit: Twitter/ Ben Geskin

সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে পারে iPhone 11

হাইলাইট
  • iPhone 11 সিরিজের তিনটি ফোনেই থাকবে নতুন A13 চিপ
  • থ্রি ডি টাচের পরিবর্তে থাকছে ট্যাপটিক ইঞ্জিন
  • চার্জিং ও অডিওর জন্য থাকছে লাইটনিং পোর্ট
বিজ্ঞাপন

সেপ্টেম্বর মাসে লঞ্চ হবে পরবর্তী iPhone। লঞ্চের আগেই iPhone 11 এর ছবি ও এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে আসতে শুরু করল। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে 2018 সালের মতোই 2019 সালেও তিনটি নতুন iPhone লঞ্চ করবে Apple। iPhone 11 সিরিজের তিনটি ফোনেই থাকবে নতুন A13 চিপ। থাকছে নতুন ট্যাপটিক ইঞ্জিন সাপোর্ট আর অডিও ও চার্জিং এর জন্য থাকছে লাইটনিং পোর্ট। এছাড়াও রিপোর্টে পরবর্তী iPhone সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে।

9to5Google ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী iPhone XS এর উত্তরসূরীকে কোম্পানির মধ্যে D42, iPhone XS Max এর উত্তরসূরীকে D43 আর iPhone XR এর উত্তরসূরীকে N104 নামে ডাকা হচ্ছে। D42 আর D43 ফোনে থাকছে ৩ক্স রেটিনা ডিসপ্লে। অন্যদিকে N104 ফোনে থাকছে ২ক্স লিকুইড রেটিনা ডিসপ্লে। তিনটি ফোনের ভিতরেই এ১৩ চিপ থাকছে। তিনটি ফোনেই গত বছরের ফোনের রেসোলিউশন থাকবে।

এছাড়াও রিপোর্টে জানানো হয়েছে এই তিন ডিভাইসেই চার্জিং ও অডিওর জন্য থাকছে লাইটনিং পোর্ট। অনেক দিন ধরেই iPhone এ USB Type-C পোর্ট ব্যবহারের আবেদন জানিয়েছেন গ্রাহকরা। তবে iPhone 11 সিরিজের তিনটি ফোনেই এখনও পুরনো লাইটনিং পোর্ট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কুপার্টিনোর কোম্পানিটি। এই তিন ফোনের ডিসপ্লেতেই থাকবে ট্যাপটিক টাচ। থ্রি ডি টাচের পরিবর্তে নতুন এই প্রযুক্তি নিয়ে আসছে Apple।

D42 আর D43 ফোনের পিছনে থাকবে তিনটি করে ক্যামেরা। অন্যদিকে N104 এর পিছনে থাকবে দুটি ক্যামেরা। তিনটি ফোনের সেলফি ক্যামেরাতেই থাকছে 120 fps স্লো মো ভিডিও রেকর্ডিং।

D42 আর D43 এর অতিরিক্তি তৃতীয় সেন্সরে ওয়াইড অ্যাঙ্গেল ছবি তোলা যাবে। মে মাসে এক রিপোর্টে প্রথম নতুন এই ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার কথা জানা গিয়েছিল। তবে এই সব খবরের সত্যতা জানার জন্য সেপ্টেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  2. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  3. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  4. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  5. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  6. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  7. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  8. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  9. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  10. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »