iPhone 18 Pro ও iPhone 18 Pro Max-এর 48 মেগাপিক্সেল ফিউশন মেইন ক্যামেরায় ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি যুক্ত হয়েছে।
Photo Credit: Apple
iPhone 18 Pro Series features a 48-megapixel Fusion primary sensor with variable aperture
iPhone 18 Pro ও iPhone 18 Pro Max অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার Apple-এর "সারপ্রাইজ ও শাইন" অনুষ্ঠানে লঞ্চ হয়েছে। দুই ফোনেই সংস্থার নতুন A20 Pro চিপসেট ব্যবহার করা হয়েছে, যা TSMC-এর 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। এটি iPhone 17 Pro সিরিজে ব্যবহৃত A19 Pro প্রসেসরের তুলনায় আরও উন্নত পারফরম্যান্স, অন-ডিভাইস AI, এবং পাওয়ার এফিশিয়েন্সি অফার করবে। নতুন iPhone 18 Pro সিরিজ ট্রিপল 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সিস্টেম, আরও শক্তিশালী ব্যাটারি, এবং নতুন প্রজন্মের ভেপার চেম্বার কুলিং সিস্টেম দিয়ে সজ্জিত। Apple এবার ফোনগুলিতে ভ্যারিয়েবল অ্যাপারচারযুক্ত প্রাইমারি ক্যামেরা ব্যবহার করেছে।
iPhone 18 Pro বেস 256 জিবি স্টোরেজের দাম 1,64,900 টাকা রাখা হয়েছে। 512 জিবি, 1 টিবি, ও 2 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে 1,89,000 টাকা, 2,39,900 টাকা, ও 3,14,900 টাকা। iPhone 18 Pro Max মডেলের 256 জিবি স্টোরেজে কিনতে খরচ হবে 1,79,900 টাকা।
Pro Max-এর 512 জিবি, 1 টিবি, ও 2 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে 2,04,900 টাকা, 2,54,900 টাকা, ও 3,29,900 টাকা। দুই ফোনের বিক্রি আগামী সেপ্টেম্বর 18 থেকে শুরু হচ্ছে। ফোনগুলি সিলভার, গ্লেসিয়ার, ব্ল্যাক, এবং বার্গান্ডি কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।
আইফোন 18 প্রো এবং আইফোন 18 প্রো ম্যাক্সের নয়া 48 মেগাপিক্সেল ফিউশন মেইন ক্যামেরায় ভ্যারিয়েবল অ্যাপারচার যুক্ত হয়েছে। সংস্থা দাবি করছে, এই প্রথম কোনও আইফোন মডেলে অ্যাপারচার কন্ট্রোলের সুবিধা দেওয়া হচ্ছে। ফলে ক্যামেরা আলোর পরিস্থিতি ও ছবির ডেপ্থ অফ ফিল্ডের প্রয়োজন অনুসারে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপারচার পরিবর্তন করতে সক্ষম হবে। ব্যবহারকারীরা কম আলোতেও সুন্দর ছবি তুলতে পারবে।
অ্যাপল ক্যামেরা অ্যাপে নতুন প্রো কন্ট্রোল যোগ করেছে৷ যার মাধ্যমে এক্সপোজার মনিটরিং, হোয়াইট ব্যালেন্স, ও শাটার স্পিড নিয়ন্ত্রণ করা যাবে। নতুন দুই ফোনে 48 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকছে। সামনে 18 মেগাপিক্সেল সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা আছে, যা অটোফোকাস সাপোর্ট করে।
iPhone 18 Pro মডেলে রয়েছে 6.3 ইঞ্চির কম্প্যাক্ট ডিসপ্লে, যেখানে iPhone 18 Pro Max আরও বড় 6.9 ইঞ্চি ডিসপ্লে পেয়েছে। দুই মডেলে HDR10+ ও ডলবি ভিশন সাপোর্ট-সহ সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে রয়েছে। দুটি ফোনেই অ্যালুমিনিয়াম ইউনিবডি ডিজাইন ব্যবহার করেছে কোম্পানি।
iPhone 18 Pro সিরিজে ব্যবহৃত A20 Pro প্রসেসর নিউরাল অ্যাক্সিলারেটর-সহ 6টি কোরের সিপিইউ, 7টি কোরের জিপিইউ, এবং দুটি 16 কোরের নিউরাল ইঞ্জিন নিয়ে গঠিত। সংস্থার দাবি, এটি গত বছরের iPhone 17 Pro সিরিজের A19 Pro চিপের তুলনায় 50 শতাংশ বেশি মেমোরি ব্যান্ডইউথ অফার করে। আবার নতুন চিপটি 40 শতাংশ দ্রুত জিপিইউ পারফরম্যান্স এবং দ্বিগুণ AI প্রসেসিং ক্ষমতা প্রদান করবে।
Apple জানিয়েছে, iPhone 18 Pro-এর ই-সিম অনলি মডেল একবার চার্জে 36 ঘন্টা ভিডিও প্লেব্যাক অফার করবে। অন্য দিকে, Pro Max মডেলে 45 ঘন্টা প্লেব্যাক টাইম পাওয়া যাবে। আর ব্যবহারের ক্ষেত্রে দুই ফোনের ব্যাটারি ফুল চার্জে যথাক্রমে 24 ঘন্টা ও 30 ঘন্টা টিকবে। iPhone 18 Pro ও iPhone 18 Pro Max-এ-এ Siri AI যুক্ত করা হয়েছে। iOS 27 সফটওয়্যারের সঙ্গে নতুন ভার্সন বিটা পর্যায়ে চালু করা হচ্ছে।
নতুন Siri AI এখন ব্যবহারকারীর পার্সোনাল কনটেক্সট বুঝতে পারে। এটি ইউজারের মেসেজ, ইমেইল, ক্যালেন্ডার নোট, ও অন্যান্য ব্যক্তিগত তথ্যের প্রেক্ষাপট কাজে লাগিয়ে প্রাসঙ্গিক উত্তর দিতে বা সহায়তা করতে সক্ষম। সাধারণ তথ্য অনুসন্ধান, জ্ঞানভিত্তিক প্রশ্ন কিংবা ব্যাখ্যামূলক প্রশ্ন করলেও সিরি সমান দক্ষতায় জবাব দেবে। Siri AI আগের চ্যাটের প্রেক্ষাপট মনে রেখে উত্তর দিতে পারবে। ফলে প্রতিবার আগের প্রসঙ্গ নতুন করে ব্যাখ্যা করতে হবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,652
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Moto Buds 2 Fusion India Launch Date Announced; Key Specifications Teased