তলানিতে ঠেকেছে ভারতে iPhone বিক্রি

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 নভেম্বর 2018 13:11 IST
হাইলাইট
  • কোনভাবেই ভারতের 130 কোটি মানুষের মন জয় করতে পারছে না Apple
  • 2018 সালে ভারতে মোট 20 লক্ষ iPhone বিক্রি করেছে Apple
  • টাকার দাম ক্রমশ পড়তে থাকায় সম্প্রতি আরও বেড়েছে iPhone এর দাম

ভারতের 130 কোটি মানুষের মন জয় করতে পারছে না Apple

ভারতে উৎসবের মরশুমের ঠিক আগে তলানিতে ঠেকেছে iPhone বিক্রি। গত চার বছরে কখনও এতও কম iPhone বিক্রি হয়নি। সম্প্রতি এক সমীক্ষার রিপোর্টে এই কথা জানিয়েছে গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট।

সারা বিশ্বের গ্রাহকের মন জয় করলে কোনভাবেই ভারতের 130 কোটি মানুষের মন জয় করতে পারছে না কুপার্চিনোর এই কোম্পানি। চিনের বাজেট স্মার্টফোনের ক্রমাগত জনপ্রিয়তা ভারতে Apple এর সাফল্যের প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে।

Advertisement

2018 সালে ভারতে মোট 20 লক্ষ iPhone বিক্রি করেছে Apple। এই সংখ্যা গত বছরের থেকে এক লক্ষ কম। টাকার দাম ক্রমশ পড়তে থাকায় সম্প্রতি আরও বেড়েছে iPhone এর দাম। সেই কারনেই ভারতে তলানিতে পৌঁছেছে Apple স্মার্টফোন বিক্রি।

“গত চার বছরে এই প্রথম iPhone বিক্রি এতো কমেছে। গত বছরে তৃতীয় ত্রৈমাসিকে 9 লক্ষ ফোন বিক্রি হয়েছিল। এই বছর তৃতীয় ত্রৈমাসিকে সেই সংখ্যাটি 4.5 লক্ষতে এসে ঠেকেছে।” বলে জানিয়েছেন কাউন্টারপয়েন্টের ডিরেক্টার নিল শাহ।

“ক্রমশ দাম বাড়ছে iPhone এর। সেই তুলনায় ফোনের ফিচারে উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে না। ভারতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে Android। এর ফলেই iOS অপারেটিং সিস্টেমে আগ্রহ দেখাচ্ছেন না ভারতের স্মার্টফোন গ্রাহকরা।” বলেন তিনি।

Advertisement

ভারতে কোম্পানির এই ব্যার্থতাকে ‘লম্বা সফরে এক স্পিড বাম্প' বলে আক্ষ্যা দিয়েছেন Apple সিইও টিম কুক। ভারতীয়দের খরচ করার ক্ষমতা বাড়লে ভারতে জনপ্রিয়তা বাড়বে iPhone এর।

এই বছর ভারতে বিক্রি হওয়া মোট iPhone এর অর্ধেকের বেশি পুরনো ম iPhone মডেল। অতিরিক্ত দামে স্মার্টফোন বিক্রি কারনেই ভারতে জনপ্রিয় হচ্ছে না iPhone, বলে মনে করেন শাহ।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Decent build quality
  • Supplied Turbocharger
  • Bad
  • Low-light camera performance could be better
  • No video stabilisation
  • Lacks dual 4G
  • Heavy and bulky
 
KEY SPECS
Display 6.20-inch
Front Camera 12-megapixel
Rear Camera 16-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 8.0
Resolution 1080x2246 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, IPhone, iphone sale, iPhone sales in India
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  2. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  3. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  4. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  5. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
  6. Redmi 17 5G ভারতে লঞ্চ হল, বিশাল 7,900mAh ব্যাটারি ও 50MP AI ডুয়াল ক্যামেরা রয়েছে
  7. পুরনো কম্পিউটার ও ল্যাপটপকে ফাস্ট করবে JioPC, নতুন PC না কিনেই মিলবে 16GB র‍্যাম ও 1TB স্টোরেজ
  8. 15,000 টাকার কমে 128 জিবির 5G ফোন, বড় চমক নিয়ে হাজির দেশীয় সংস্থা Lava
  9. পুজোর মুখে 9,000 টাকা কমল দুর্দান্ত iQOO স্মার্টফোনের দাম, ফিচার্স কেমন দেখে নিন
  10. ভারতে লঞ্চের আগেই ফাঁস Redmi 17 ও Redmi Note 17 Pro 5G ফোনের দাম
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.