পূর্ববর্তী মডেলের তুলনায় বেশি দামে লঞ্চ হতে পারে iQOO 13

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 30 নভেম্বর 2024 20:27 IST
হাইলাইট
  • চলতি বছরের অক্টোবর মাসে চীনে লঞ্চ হয়েছে iQOO 13
  • ভারতীয় বিকল্পের iQOO 13-এ একটি 6000mAh ব্যাটারী থাকবে
  • হ্যান্ডসেটটি Android 15 দ্বারা চালিত

iQOO 13 IP68 এবং IP69 রেটিং সহ আসে

Photo Credit: iQOO

iQOO 13 ভারতে ডিসেম্বরের 3 তারিখ লঞ্চ হতে চলেছে। আনুষ্ঠানিক লঞ্চের মাত্র কিছুদিন ব্যবধানের মধ্যে,একজন টিপস্তার ভারতে এটির দাম সম্পর্কে পরামর্শ দিয়েছেন। iQOO
13 অক্টোবর মাসে চীনে লঞ্চ করা হয়েছে। এটি প্রথম হ্যান্ডসেট, যেটিতে কোয়ালকমের একদম নতুন Snapdragon 8 Elite চিপসেট যুক্ত করা আছে। iQOO 13-হ্যান্ডসেটটি Android 15 দ্বারা চালিত এবং এটিতে একটি 50মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট আছে। ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য একটি IP68 এবং IP69 রেটিং যুক্ত করা আছে।

ভারতে iQOO 13-এর দাম (ফাঁস হওয়া তথ্য অনুযায়ী):

টিপস্টার Mukul Sharma (@stufflistings) X-এর মাধ্যমে দাবি করেছে যে, ভারতে iQOO 13 হ্যান্ডসেটটির 12জিবি+256জিবি বিকল্পের, বেস মডেলটির দাম 55, 000 টাকার নীচে হতে পারে। আসন্ন হ্যান্ডসেটটির দাম iQOO 12 থেকে বেশি,যেটির লঞ্চের সময় এই একই কনফিগারেশনের সাথে দাম ছিল, 52,999 টাকা। আশা করা যাচ্ছে, iQOO কোম্পানি আসন্ন হ্যান্ডসেটটির জন্য ব্যাংক এবং লঞ্চের অফার ঘোষণা করবে।

চীনের বাজারে iQOO 13-এর 12জিবি+256জিবি বিকল্পটির দাম CNY 3,999 (প্রায় 47,200 টাকা) এবং 16জিবি+1টিবি বিকল্পটির দাম CNY 5,199 (প্রায় 61,000 টাকা)।

iQOO 13-এর স্পেসিফিকেশন:

iQOO 13-হ্যান্ডসেটটি ডিসেম্বরের 3 তারিখ ভারতে লঞ্চ হতে প্রস্তুত, ভিভো সাব-ব্র্যান্ডটি সক্রিয়ভাবেই এটির স্পেসিফিকেশনগুলি টিজ করেছে। হ্যান্ডসেটটি অ্যামাজন এবং iQOO ই-স্টোরের মাধ্যমে ক্রয় করা যাবে। ভারতে উপস্থিত হ্যান্ডসেটগুলির মধ্যে এটিই সর্বপ্রথম যা, Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত হয়ে আসতে চলেছে। এটিতে কোম্পানির Q2 চিপ যুক্ত করা আছে। স্মার্টফোনটিতে 144Hz রিফ্রেশ রেট এবং 2K রেজোলিউশনের সাথে একটি Q10 LTPO AMOLED ডিসপ্লে আছে। ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য এটিতে IP68 এবং IP69 রেটিং যুক্ত করা আছে।

ভারতে iQOO 13 নিশ্চিতভাবে প্রধান চারটি অ্যানড্রয়েড ভার্সন আপগ্রেড এবং পাঁচ বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবে। এটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট আছে,যার মধ্যে একটি SonyIMX921 সেন্সরের সাথে 50মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ,একটি 50মেগাপিক্সেলের Sony পোট্রেট সেন্সর এবং একটি 50মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা আছে। ভারতীয় বিকল্পটিতে 120W-এর চার্জিং সমর্থিত একটি 6000mAh-এর ব্যাটারী আছে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.