সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার

iQOO Z11 Lite 5G-এর 64 জিবি স্টোরেজ অ্যামাজনে 17,499 টাকায় লিস্টেড আছে।

সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর  64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার

Photo Credit: iQOO

iQOO Z11 Lite 5G gets a new 64GB storage variant

হাইলাইট
  • iQOO Z11 Lite 5G-এর নতুন 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে
  • স্মার্টফোনটি বর্তমানে Amazon থেকে কেনা যাচ্ছে
  • iQOO Z11 Lite 5G শক্তিশালী 6,500mAh ব্যাটারি অফার করে
বিজ্ঞাপন

iQOO Z11 Lite 5G ভারতে লঞ্চ হয়েছিল জুলাইয়ে। তখন ফোনের দাম 19,499 টাকা থেকে শুরু হয়েছিল। বেস মডেলে 4 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ছিল। কিন্তু এখন ভিভোর সাব-ব্র্যান্ডটি নতুন 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে, যা বর্তমানে বাজেট ফোনটির সবচেয়ে সস্তা সংস্করণ। এটি Amazon থেকে কেনা যাবে। iQOO Z11 Lite 5G শক্তিশালী 6,500mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জিং সাপোর্ট, ও 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে। হ্যান্ডসেটে MediaTek Dimensity 6000 সিরিজের প্রসেসর, IP65 রেটিং, ও 120Hz আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে পাওয়া যায়।

iQOO Z11 Lite 5G-এর নতুন 64 জিবি মডেলের দাম

iQOO Z11 Lite 5G-এর নতুন 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ অ্যামাজনে 17,499 টাকায় লিস্টেড আছে। তবে প্রোমোশনাল ব্যানার থেকে জানা গিয়েছে, এটি আসন্ন অ্যামাজন গ্রেট ইন্ডিয়ার ফেস্টিভ্যাল সেলে 15,999 টাকায় কেনা যাবে। ফোনটি সোলার ফ্লেম ও মিডনাইট ব্লু রঙের মধ্যে বেছে নেওয়া যাবে।

বর্তমানে আইকোর এই ফোনের 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, এবং 6 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ যথাক্রমে 19,999 টাকা, 22,499 টাকা, ও 26,499 টাকায় বিক্রি হচ্ছে।

জানিয়ে রাখি, iQOO Z11 Lite 5G একটি 6.74 ইঞ্চি এলসিডি ডিসপ্লে পেয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,200 নিট পিক ব্রাইটনেস, এবং HD+ রেজোলিউশন অফার করে। এই ডিভাইসে Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টলড করা আছে। সংস্থা দুটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং চার বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।

আইকু জেড11 লাইট 5G মডেলের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল (f/1.8 অ্যাপারচার) Sony IMX852 প্রাইমারি ক্যামেরা ও একটি 0.8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, ফোনের সামনে f/2.2 অ্যাপারচারযুক্ত 5 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান। ফোনে থাকা AI ক্রিয়েশন ফিচারের মাধ্যমে দীর্ঘ লেখা বা ডকুমেন্টের সারসংক্ষেপ তৈরি করা যাবে।

আইকুর এই ফোন অক্টা-কোর MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা চালিত। হ্যান্ডসেটের ব্যাটারি 44W চার্জারে 37 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হয়ে যাবে বলে দাবি করা হয়েছে। এতে রিভার্স চার্জিং ফিচারও রয়েছে। ডিভাইসে AI ক্যাপশন ফিচারও আছে, যার সাহায্যে কোনও ভিডিও দেখা বা অডিও শোনার সময় স্বয়ক্রিয়ভাবে স্ক্রিন টেক্সট বা সাবটাইটেল তুলে ধরবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  3. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  4. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  5. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  6. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  7. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  8. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  9. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  10. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »