ভারতে Zeno 100 Lite পাওয়া যাবে 8,199 টাকায় ও Zeno 100 Pro কিনতে 8,799 টাকা খরচ হবে।
Photo Credit: Itel
Zeno 100 Pro offers drop-resistant capabilities
Itel Zeno 100 Pro এবং Zeno 100 Lite ভারতে লঞ্চ হয়েছে। আইটেল তাদের দুই নতুন বাজেট স্মার্টফোন 9,000 টাকারও কম দামে বাজারে এনেছে। বর্তমানে ফোনগুলির মাইক্রোসাইট Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে লাইভ আছে। Itel Zeno 100 সিরিজের মডেলে 90Hz ডিসপ্লে, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, DTS অডিও সিস্টেম, ও ইনফ্রারেড ব্লাস্টার ফিচার্স আছে। Itel Zeno 100 Pro ব্ল্যাক, সিলভার, এবং অরেঞ্জ কালার অপশনে উপলব্ধ হবে। অন্য দিকে, Zeno 100 Lite গ্রীন, বেইজ, ও ব্ল্যাক কালারের মধ্যে বেছে নেওয়া যাবে। চলুন নতুন ফোনগুলির দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
ভারতের বাজারে Itel Zeno 100 Pro কিনতে 8,799 টাকা খরচ হবে। Zeno 100 Lite আরও সস্তায় পাওয়া যাবে এবং দাম 8,199 টাকা রাখা হয়েছে। তবে এটি কত জিবি র্যাম ও স্টোরেজ অপশনের দাম, তা এখনো ঘোষণা করা হয়নি। ফোনগুলি অ্যামাজনে বিক্রি হবে।
অ্যামাজনের মাইক্রোসাইটে ফোনগুলির সম্পর্কে খুব সীমিত তথ্য তালিকাভুক্ত করা আছে। আইটেল জেনো 100 লাইট মডেলের সামনে 6.61 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা HD+ রেজোলিউশন এবং 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে দুর্দান্ত সাউন্ড এক্সপিরিয়েন্সের জন্য ডিজিটাল থিয়েটার সিস্টেম সাপোর্ট আছে। এই হ্যান্ডসেটে 5,000mAh ব্যাটারি পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে।
আইটেল জেনো 100 প্রো ভ্যারিয়েন্টের দাম একটু বেশি থাকার কারণে এতে আরও উন্নত ফিচার্স মিলবে। সংস্থা জানিয়েছে যে, এতে তাপরোধী (হিট-রেজিস্ট্যান্ট) এবং ধাক্কা বা পড়ে যাওয়ার ক্ষতি প্রতিরোধী ডিজাইন থাকবে। এছাড়াও, স্মার্টফোনটি MIL-STD-810H সার্টিফিকেশন পেয়েছে, যা ডিভাইসের ডিউরাবিলিটির পরিচয় দেয়।
Amazon-এর মাইক্রোসাইটে Ultralink কানেক্টিভিটি ফিচারের কথা সরাসরি উল্লেখ করা হয়নি। তবে "200 মিটার ডিসট্যান্স, স্টে কানেক্টেড" ট্যাগলাইন দেখে মনে করা হচ্ছে, ফোনটিতে বিশেষ যোগাযোগের ফিচার যুক্ত করা হতে পারে। যার সাহায্যে সিম বা সাধারণ মোবাইল নেটওয়ার্কের উপর নির্ভর না করে 200 মিটার দূরত্বের মধ্যে অন্য ডিভাইসের সঙ্গে যোগাযোগ করা যাবে।
Itel Zeno 100 Pro ও Zeno 100 Lite-এর প্রসেসর, ক্যামেরা, চার্জিং-সহ অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে এখনও বিশেষ কিছূ জানা যায়নি। সংস্থা দুই ফোনের অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য শীঘ্রই প্রকাশ করবে বলে আশা করা যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন