গ্রাহকদের সুবিধার্তে জিও কোম্পানি আবার নিয়ে এলো একটি উল্লেখযোগ্য প্রোডাক্ট- Jio Tag Go

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 20 ডিসেম্বর 2024 12:04 IST
হাইলাইট
  • Jio Tag Go-এর পরিমাপ 38.2×38.2×7.2মিমি এবং ওজন 9গ্রাম
  • এটি ব্লুটুথ রেঞ্জের মধ্যে থাকলে ব্যবহারকারীরা-‘Play Sound’ বিকল্পটি টিপ
  • Jio Tag Go-চালানোর জন্য কোনো সিমকার্ডের প্রয়োজন পরে না

ভারতে চালু হয়েছে গুগলের ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্কের সমর্থনে JioTag Go: মূল্য, বৈশিষ্ট্য

Photo Credit: Reliance jio

বিগত বুধবার ভারতে Jio Tag Go লঞ্চ করা হয়েছে। এটি ভারতের সর্বপ্রথম অ্যান্ড্রয়েড ট্র্যাকার যা,গুগুলের Find My Device Network-কে সমর্থন করে বলে দাবি করা হয়েছে। ব্যবহারকারীরা বিশ্বব্যাপী সমস্ত অ্যান্ড্রয়েড ফোনের নেটওয়ার্ক ব্যবহার করে,‘Google Find My Device'-অ্যাপের মাধ্যমে ট্র্যাকারটির স্থান নির্বাচন করতে পারবেন। ব্লুটুথ দ্বারা পরিচালিত এই ট্রাকারটির ব্যাটারী লাইফের একবছর হবে বলে দাবি করা হয়েছে। চলতি বছরের জুলাই মাসে-Reliance Jio Tag Air লঞ্চ করেছিল, যেটি অ্যাপেলের-Find My Network-এর সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল।

ভারতে Jio Tag Go-এর দাম এবং উপলব্ধতা:

ভারতে Jio Tag Go-এর দাম 1,499টাকা।দেশের বাজারে এটি অ্যামাজন, JioMart ই-স্টোর, রিলায়েন্স ডিজিট্যাল এবং My জিও স্টোর থেকে কেনা যাবে। ট্র্যাকারটি কালো, কমলা, হলুদ এবং সাদা রঙের বিকল্পে উপলব্ধ আছে।

Jio Tag Go-এর বৈশিষ্ট্য:

Jio Tag Go- একটি ব্লুটুথ ট্র্যাকার, যেটি গুগুলের ‘Find My Device' ফিচরটির মাধ্যমে চলবে। উল্লেখ্য ট্রাকারটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলির মধ্যে ‘Find My Device' অ্যাপ্লিকেশনের সাথে সংযুক্ত থাকবে, ব্যবহারকারীরা এই অ্যাপটি প্লে-স্টোরের মাধ্যমে পেয়ে যাবেন। কোম্পানি জানিয়েছে যে, বিশ্বের যেকোনো জায়গায় এটির ব্যবহার করে ব্যবহারকারীরা তাদের জিনিসপত্র ট্র্যাক করতে পারবেন।

ট্র্যাকারটি চাবি, পার্স, লাগেজ, গ্যাজেটস, বাইক এবং আরো অন্যান্য জিনিসপত্রের সাথে লাগানো যাবে, যারফলে খুব সহজেই এই ট্রাকারটি ব্যবহারকারীদের হারিয়ে যাওয়া জিনিসপত্রগুলির খুঁজে পেতে সাহায্য করবে। যখন এটি ব্লুটুথ রেঞ্জের মধ্যে থাকবে, তখন ‘Find My Device' অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ‘Play Sound' বিকল্পটি টিপলে সংযুক্তকারী Jio Tag Go-টিতে ‘বিপ' আওয়াজটি হবে, যার ফলে ব্যবহারকারীরা তাদের হারিয়ে যাওয়া জিনিসটি সহজেই চিনে নিতে পারবেন এবং খুঁজে পাবেন।

অন্যদিকে হারিয়ে যাওয়া জিনিসটি ব্লুটুথ রেঞ্জের বাইরে থাকলে গুগুলের ‘Find My Device'-নেটওয়ার্কের মাধ্যমে ট্রাকারটির শেষ স্থান দেখা যাবে। ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমে “Get Directions”-বিকল্পটি ব্যবহার করে একটি মানচিত্রের দ্বারা, সেই স্থানে পৌঁছাতে পারবেন। এবং যখনই ট্র্যাকারটি রেঞ্জের মধ্যে আসবে নিজেথেকেই ব্যবহারকারীর ফোনের সাথে সংযুক্ত হয়ে যাবে এবং এরপর ব্যবহারকারীরা “Play sound” সুইচটি টিপে ট্রাকারটি খুঁজে পাবেন।

Advertisement

Android 9 এবং পরবর্তী অপারেটিং সিস্টেম দ্বারা চালিত স্মার্টফোনগুলিতে রিলায়েন্স জিওর এই নতুন ট্রাকারটি চলবে।

এটি আইফোনগুলির সাথে সংযোগ স্থাপন করতে পারবে না। তবে রিলায়েন্স জিওর-Jio Tag Air, iOS 14 বা তার পরবর্তী কোনো অপারেটিং সিস্টেম দ্বারা চালিত iPhone মডেলগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ। এছাড়াও এটি Android 9 এবং তার পরবর্তী অপারেটিং সিস্টেম দ্বারা চালিত স্মার্টফোনগুলোর সংযোগ স্থাপন করতে সক্ষম।

কাজ করার জন্য,Jio Tag Go-টিতে কোনো সিমের প্রয়োজন পরে না। এটি ব্লুটুথ 5.3-এর সংযোগ ব্যবস্থাকে সমর্থন করে। এটি একটি CR2032-ব্যাটারী দ্বারা চালিত,এবং দাবি করা হয়েছে যে, এটি একবছর পর্যন্ত ব্যাটারী লাইফ প্রদান করবে। অ্যামাজনের তালিকা অনুযায়ী, ট্র্যাকারটির মাপ 38.2×38.2×7.2 মিমি এবং ওজন 9গ্রাম।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.