Lava Agni 4-এর সেল শুরু, 2000 টাকা ছাড়ে মিলছে সবথেকে শক্তিশালী স্বদেশি স্মার্টফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 26 নভেম্বর 2025 09:55 IST
হাইলাইট
  • Lava Agni 4 প্রথম সেলে 2,000 টাকা ডিসকাউন্টে কেনা যাচ্ছে
  • ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে
  • Lava Agni 4 চার বছর সিকিউরিটি আপডেট পাবে

Lava Agni 4 features a dual rear camera setup

Photo Credit: Lava

Lava Agni 4 গত বৃস্পতিবার ভারতে লঞ্চ হয়েছিল। আর মঙ্গলবার থেকে ফোনটির সেল শুরু হয়েছে। এটি এখনও পর্যন্ত কোনও ভারতীয় সংস্থার তৈরি সর্বাধুনিক স্মার্টফোন। এতে অ্যালুমিনিয়াম অ্যালয় মেটাল ফ্রেম ব্যবহার হয়েছে। Amazon-এর মাধ্যমে হ্যান্ডসেটটি বিক্রি হচ্ছে। স্পেশাল লঞ্চ অফারের অংশ হিসেবে, ক্রেতারা দামে কিছুটা ছাড় পাবেন। Lava Agni 4 এর ফিচার্সের মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, কাস্টমাইজেবল অ্যাকশন কী, IP64-স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, X-অ্যাক্সিস লিনিয়ার মোটর, 4K ভিডিও রেকর্ডিং, ভ্যাপার চেম্বার (VC) কুলিং সিস্টেম, ইত্যাদি। চলুন ফোনটির দাম ও অফার সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Lava Agni 4 দাম ও অফার

Lava Agni 4 এর দাম ভারতে 24,999 টাকা। তবে ব্যাঙ্ক অফারের মাধ্যমে 22,999 টাকায় কেনার সুযোগ মিলবে। Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে প্রায় 2,700 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। আর ICICI ব্যাঙ্কের অন্যান্য ক্রেডিট কার্ডে EMI ও সরাসরি পেমেন্ট 2,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। স্মার্টফোনটি ফ্যান্টম ব্ল্যাক ও লুনার মিস্ট রঙে উপলব্ধ।

Lava Agni 4 স্পেসিফিকেশন ও ফিচার্স

লাভা অগ্নি 4 এর সামনে একটি 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 2,400 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, ও 446 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। ফোনে অ্যালুমিনিয়াম মেটাল ফ্রেম ও পিছনে ম্যাট AG গ্লাস ব্যবহার করেছে কোম্পানি। লাভার নতুন ফোনে 5,000mAh ব্যাটারি ও 66W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। ব্যাটারি 19 মিনিটে 0-50 শতাংশ চার্জ হতে সক্ষম।

Lava Agni 4 শক্তিশালী MediaTek Dimensity 8350 প্রসেসরে রান করে। ফোনে 16 জিবি ভার্চুয়াল র‍্যাম (8 জিবি + 8 জিবি) সাপোর্ট আছে। স্মার্টফোন ঠান্ডা রাখার জন্য 4,300 স্কোয়ার মিলিমিটার ভ্যাপার চেম্বার লিকুইড কুলিং সিস্টেম রয়েছে। এটি স্টক Android 15 অপারেটিং সিস্টেমে চলে। সংস্থা তিনটি মেজর OS আপগ্রেড ও চার বছর সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

হ্যান্ডসেটের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.79 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনটির সামনে 50 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা বর্তমান। ব্যাক এবং সেলফি ক্যামেরা উভয় 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনে একটি অ্যাকশন বাটন আছে যা আলতো চাপ, দীর্ঘ চাপ বা ডাবল প্রেসের মাধ্যমে একশোর বেশি কম্বিনেশন সেট করা যাবে — ক্যামেরা চালু, অ্যাপ খোলা বা ফ্লাশলাইট জ্বালানো।

 
KEY SPECS
Display 6.67-inch
Processor MediaTek Dimensity 8350
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 5000mAh
OS Android 15
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Nothing Phone 4a ও Phone 4a Pro-এর বিক্রি শুরু হল, অফারে মাত্র 24,999 টাকায় কেনার সুযোগ
  2. Lava Bold 2 5G সস্তায় 50MP ক্যামেরা, 120Hz অ্যামোলেড ডিসপ্লে সহ লঞ্চ হল, কম দামে সেরা প্রসেসর
  3. 10,000 টাকা ছাড়ের সাথে Xiaomi 17 সিরিজের সেল শুরু হল, ক্রেতাদের জন্য 19,999 টাকার উপহার ফ্রি
  4. Google Maps সম্পূর্ণ নতুন রূপে হাজির, AI চেনাবে পথ, রাস্তাঘাট দেখা যাবে 3D-তে
  5. Motorola আনল 50MP সেলফি ক্যামেরা ও 144Hz ডিসপ্লের দুর্দান্ত ফিউশন ফোন
  6. Poco X8 Pro Max: 9000mAh ব্যাটারির প্রথম পোকো ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  7. Motorola Edge 70 Fusion-এর ওপেন সেল শুরু হল, 25,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন
  8. এবার WhatsApp চ্যাটে নজর রাখা যাবে, কার সঙ্গে কথা বলছে বা কাকে ব্লক করছে, জানাবে নতুন ফিচার
  9. iQOO Z11x 5G লঞ্চ হল 32MP সেলফি ক্যামেরা ও 7200mAh ব্যাটারির সাথে, 20 হাজারের নিচে সেরা ফোন?
  10. আগামী সপ্তাহে লঞ্চের আগেই Samsung Galaxy M17e 5G-এর দাম ফাঁস, 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সস্তায়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.