Lava Agni 4 এর সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ব্যাক এবং সেলফি ক্যামেরা উভয় 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনে একটি অ্যাকশন বাটন আছে যা আলতো চাপ, দীর্ঘ চাপ বা ডাবল প্রেসের মাধ্যমে একশোর বেশি কম্বিনেশন সেট করা যাবে। আপনি ক্যামেরা চালু, অ্যাপ খোলা বা ফ্লাশলাইট জ্বালানো সহ একাধিক কাজের জন্য শর্টকাট সেট করতে পারবেন।
Lava Agni 4 সংস্থার প্রথম মডেল যা অ্যাকশন বাটন পেয়েছে৷ এই শর্টকার্ট বোতামে আলতো চাপ, দীর্ঘ চাপ বা ডাবল প্রেস করে একশোর বেশি কম্বিনেশন সেট করা যাবে। এর মাধ্যমে ক্যামেরা চালু, অ্যাপ খোলা বা টর্চ জ্বালানো সহ বিভিন্ন কাজ করা যাবে।
Lava Agni 4 স্মার্টফোনে লাভার হরাইজন্টাল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। LG-এর পুরনো ফ্ল্যাগশিপে যেমন আড়াআড়ি বসানো ক্যামেরা মডিউল থাকতো, তেমন দেখতে হবে। মাঝখানে LED ফ্ল্যাশ এবং তার দুই পাশে উল্লম্বভাবে একজোড়া ক্যামেরা থাকবে।
Lava Agni 4 মডেলে 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.78 ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে থাকতে পারে। এই ফোনে MediaTek Dimensity 8350 প্রসেসর ব্যবহার হতে পারে। চিপটি UFS 4.0 অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত থাকবে।