Lava Bold N2 ভারতে 8,000 টাকার কমে লঞ্চ হল, 8GB র‍্যাম, 5000mAh ব্যাটারি, ও AI ক্যামেরা রয়েছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 17 ফেব্রুয়ারি 2026 14:03 IST
হাইলাইট
  • Lava Bold N2 এর সামনে 90 হার্টজ রিফ্রেশ রেট-যুক্ত LCD ডিসপ্লে রয়েছে
  • ফোনটি IP64 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং পেয়েছে
  • এটি 8 জিবি পর্যন্ত র‍্যাম অফার করছে

Lava Bold N2 will be available in Indus Black and Siachen Whit two colourways

Photo Credit: Lava

Lava Bold N2 আজ ভারতে 7,500 টাকার কম দামে লঞ্চ হয়েছে। দাম শুনেই বুঝতে পারছেন যে, এটি একটি লো বাজেট স্মার্টফোন, যা আমআদমির সস্তায় নতুন ফোন কেনার স্বপ্নপূরণ করবে। ডিভাইসটি  প্রিমিয়াম গ্লসি ব্যাক প্যানেলের সাথে দেশের বাজারে এসেছে। ফোনটি 8 জিবি পর্যন্ত র‍্যাম (ভার্চুয়াল র‍্যাম অর্ন্তভুক্ত) অফার করছে। Lava Bold N2 মডেলের ফিচার্সের মধ্যে রয়েছে 90Hz রিফ্রেশ রেট, IP64 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, ডুয়াল 4G VoLTE, 3.5 মিমি অডিও জ্যাক, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইত্যাদি। চলুন লাভার নতুন বাজেট ফোনের দাম এবং খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Lava Bold N2 দাম ও কোথায় পাবেন

Lava Bold N2 ভারতে 4 জিবি র‍্যাম এবং 64 জিবি ইন্টার্নাল স্টোরেজের সিঙ্গেল ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনটির দাম 7,499 টাকা ধার্য করেছে কোম্পানি। এটি ইন্দাস ব্ল্যাক ও সিয়াচেন ব্ল্যাক কালার অপশনে কিনতে পারবেন। লাভা 1 বছর ওয়ারেন্টি ও বিনামূল্যে হোম সার্ভিস অফার করছে। স্মার্টফোনটি Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে ফেব্রুয়ারি 27 থেকে এক্সক্লুসিভলি পাওয়া যাবে।

Lava Bold N2 ডিসপ্লে ও ক্যামেরা স্পেসিফিকেশন

লাভা বোল্ড এন2 একটি 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে৷ এটি 90 হার্টজ রিফ্রেশ রেট এবং HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) সাপোর্ট করে। ছবি ও ভিডিও তোলার জন্য, লাভার নতুন ফোনের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ একটি 13 মেগাপিক্সেল AI ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

Lava Bold N2 প্রসেসর, র‍্যাম, ও স্টোরেজ

Lava Bold N2 মডেলে 1.6 গিগাহার্টজ পিক ক্লক স্পিড যুক্ত অক্টা-কোর Unisoc SC9863A প্রসেসর ব্যবহার করা হয়েছে৷ এর সাথে IMG8322 জিপিইউ রয়েছে। ডিভাইসে 4 জিবি র‍্যাম ও 64 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ পাওয়া যাচ্ছে। আবার ফোনটিতে 8 জিবি ডাইনামিক র‍্যাম (4 জিবি ফিজিক্যাল এবং 4 জিবি ভার্চুয়াল) সাপোর্ট আছে। মাইক্রোএসডি কার্ড দিয়ে স্টোরেজ বৃদ্ধি করা যাবে কিনা, তা জানা যায়নি।

Lava Bold N2 Yuva Star 3 ব্যাটারি, চার্জিং, OS, ও অন্যান্য ফিচার্স

সফটওয়্যারের দিক থেকে লাভার নতুন বাজেট ফোন Android 15 Go এডিশনে চলে। এটি এন্ট্রি লেভেল স্মার্টফোনের জন্য তৈরি অ্যান্ড্রয়েডের বিশেষ হালকা ভার্সন। কোম্পানি দাবি করছে, এটি ব্লোটওয়্যার এবং বিজ্ঞাপন মুক্ত অভিজ্ঞতা প্রদান করবে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য 10W চার্জিং সাপোর্টের সাথে একটি 5,000mAh ব্যাটারি আছে। এটি USB-C সি কেবলের মাধ্যমে চার্জ করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতীয় ব্র্যান্ড Lava ইংল্যান্ডে স্মার্টফোন লঞ্চ করছে, প্রথম মডেলের টিজার প্রকাশ হল
  2. প্রায় 5,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে দুর্দান্ত ফিচার্সের Samsung 5G ফোন, অফার শেষ হওয়ার আগেই কিনে ফেলুন
  3. WhatsApp-এর জন্য দ্রুত কমে ফোনের স্টোরেজ, এই সেটিংসেই লুকিয়ে মুশকিল আসান
  4. Census 2027: অনলাইনে জনগণনার ফর্ম কীভাবে পূরণ করবেন? শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন
  5. Samsung Galaxy F70 Pro 5G সস্তায় সেরা ফিচার্সের সঙ্গে লঞ্চ হল ভারতে, 2032 সাল পর্যন্ত পাবে আপডেট
  6. 250 টাকার মধ্যে আনলিমিটেড 5G-এর মজা Jio-র সবচেয়ে সস্তা এই 5 রিচার্জ প্ল্যানে
  7. 4,000 টাকা ছাড়ে মিলছে 50MP সেলফি ক্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের Vivo ফোন
  8. ফ্রি NetFlix থেকে Prime Video, সস্তায় Vi, Jio, ও Airtel-এর সেরা OTT প্ল্যানের খোঁজ
  9. Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
  10. 7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.