Lava Bold N2 ভারতে 7,500 টাকারও কম দামে লঞ্চ হয়েছে।
Photo Credit: Lava
Lava Bold N2 will be available in Indus Black and Siachen Whit two colourways
Lava Bold N2 আজ ভারতে 7,500 টাকার কম দামে লঞ্চ হয়েছে। দাম শুনেই বুঝতে পারছেন যে, এটি একটি লো বাজেট স্মার্টফোন, যা আমআদমির সস্তায় নতুন ফোন কেনার স্বপ্নপূরণ করবে। ডিভাইসটি প্রিমিয়াম গ্লসি ব্যাক প্যানেলের সাথে দেশের বাজারে এসেছে। ফোনটি 8 জিবি পর্যন্ত র্যাম (ভার্চুয়াল র্যাম অর্ন্তভুক্ত) অফার করছে। Lava Bold N2 মডেলের ফিচার্সের মধ্যে রয়েছে 90Hz রিফ্রেশ রেট, IP64 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, ডুয়াল 4G VoLTE, 3.5 মিমি অডিও জ্যাক, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইত্যাদি। চলুন লাভার নতুন বাজেট ফোনের দাম এবং খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Lava Bold N2 ভারতে 4 জিবি র্যাম এবং 64 জিবি ইন্টার্নাল স্টোরেজের সিঙ্গেল ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনটির দাম 7,499 টাকা ধার্য করেছে কোম্পানি। এটি ইন্দাস ব্ল্যাক ও সিয়াচেন ব্ল্যাক কালার অপশনে কিনতে পারবেন। লাভা 1 বছর ওয়ারেন্টি ও বিনামূল্যে হোম সার্ভিস অফার করছে। স্মার্টফোনটি Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে ফেব্রুয়ারি 27 থেকে এক্সক্লুসিভলি পাওয়া যাবে।
লাভা বোল্ড এন2 একটি 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে৷ এটি 90 হার্টজ রিফ্রেশ রেট এবং HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) সাপোর্ট করে। ছবি ও ভিডিও তোলার জন্য, লাভার নতুন ফোনের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ একটি 13 মেগাপিক্সেল AI ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।
Lava Bold N2 মডেলে 1.6 গিগাহার্টজ পিক ক্লক স্পিড যুক্ত অক্টা-কোর Unisoc SC9863A প্রসেসর ব্যবহার করা হয়েছে৷ এর সাথে IMG8322 জিপিইউ রয়েছে। ডিভাইসে 4 জিবি র্যাম ও 64 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ পাওয়া যাচ্ছে। আবার ফোনটিতে 8 জিবি ডাইনামিক র্যাম (4 জিবি ফিজিক্যাল এবং 4 জিবি ভার্চুয়াল) সাপোর্ট আছে। মাইক্রোএসডি কার্ড দিয়ে স্টোরেজ বৃদ্ধি করা যাবে কিনা, তা জানা যায়নি।
সফটওয়্যারের দিক থেকে লাভার নতুন বাজেট ফোন Android 15 Go এডিশনে চলে। এটি এন্ট্রি লেভেল স্মার্টফোনের জন্য তৈরি অ্যান্ড্রয়েডের বিশেষ হালকা ভার্সন। কোম্পানি দাবি করছে, এটি ব্লোটওয়্যার এবং বিজ্ঞাপন মুক্ত অভিজ্ঞতা প্রদান করবে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য 10W চার্জিং সাপোর্টের সাথে একটি 5,000mAh ব্যাটারি আছে। এটি USB-C সি কেবলের মাধ্যমে চার্জ করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Amazon Great Indian Festival 2026: Best Phone Deals Under Rs 30,000
Amazon Great Indian Festival 2026: Best Phone Deals Under Rs. 20,000
Infinix GT 50 Pro India Launch Timeline Revealed; to Debut New Gaming Ecosystem