Lava Bold N4 Pro 5G ফোনে 120Hz ডিসপ্লে, IP64 রেটিং, ও 12 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট আছে।
Photo Credit: Lava
Lava Bold N4 Pro 5G has an 50-megapixel AI dual rear camera unit
Lava Bold N4 Pro 5G শুক্রবার ভারতে লঞ্চ হয়েছে। এটি আগস্টে এ দেশে রিলিজ হওয়া Bold N4 Lite-এর আপগ্রেড ভার্সন হিসেবে এসেছে। নতুন মডেলে আরও শক্তিশালী ব্যাটারি, ভাল ক্যামেরা, 5G সাপোর্ট, ও উন্নত হার্ডওয়্যার যুক্ত করেছে কোম্পানি। এটি 120Hz ডিসপ্লে, IP64 রেজিস্ট্যান্স, AI ডুয়াল রিয়ার ক্যামেরা, 12 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম, ও বড় 6,000mAh ব্যাটারির সঙ্গে বাজারে এন্ট্রি নিয়েছে। ফোনের ডিজাইন নজর কাড়বে। এই ডিভাইসে স্টক Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড করা থাকছে। অর্থাৎ, ক্রেতারা পরিষ্কার ইন্টারফেস ও ব্লোটওয়্যার-মুক্ত অভিজ্ঞতা পাবেন।
Lava Bold N4 Pro 5G ভারতে একটাই ভ্যারিয়েন্টে রিলিজ করেছে কোম্পানি। তারা 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 13,999 টাকা রেখেছে। তবে এই দামের মধ্যে অফার অর্ন্তভুক্ত আছে। এটি মোনাকো ব্লু এবং অপুলেন্ট লিল্যাক কালার অপশনে উপলব্ধ হবে।ফোনটি Amazon থেকে কেনা যাবে। হ্যান্ডসেটের প্রথম সেল আগামী সেপ্টেম্বর 26 অনুষ্ঠিত হবে।
লাভা বোল্ড এন4 প্রো 5G 6.75 ইঞ্চির নচযুক্ত HD+ ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও 550 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। এই স্মার্টফোনের র্যাম ভার্চুয়ালি 12 জিবি (6 জিবি ফিজিক্যাল + 6 জিবি ডাইনামিক) পর্যন্ত বৃদ্ধি করা যাবে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে অনবোর্ড স্টোরেজ 1 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
লাভার নতুন স্মার্টফোনের পিছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও একটি সেকেন্ডারি সেন্সর রয়েছে। এটি 2K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ডিভাইসে Unisoc T8200 চিপসেট ব্যবহার হয়েছে, যা TSMC-এর 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি মিড-রেঞ্জ 5G প্রসেসর।
হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 6,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, যার সঙ্গে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। Lava Bold N4 Pro 5G ফোনে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5G কানেক্টিভিটি, 4G VoLTE, এবং 3.5 মিমি অডিও জ্যাক পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch