এটাই নতুন Mi 10! প্রকাশ্যে এল প্রথম ছবি

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 জানুয়ারী 2020 15:40 IST
হাইলাইট
  • Mi 10 ফোনে থাকছে কার্ভড ডিসপ্লে
  • ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে
  • ফোনের ভিতরে থাকবে Snapdragon 865 চিপসেট

Mi 10 ফোনে কার্ভড ডিসপ্লে থাকবে

Photo Credit: Instagram/ techdroider

ফেব্রুয়ারি মাসে লঞ্চ হবে Xiaomi-র পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Mi 10। এবার Mi 10 ফোনের ছবি সামনে এল। আগামী মাসে Mi 10 এর সাথেই লঞ্চ হতে পারে Mi 10 Pro। এই দুই ফোনের 5G কানেক্টিভিটি থাকবে। সম্প্রতি Qualcomm এর ইভেন্ট থেকে Xiaomi জানিয়েছিল Snapdragon 865 চিপসেট ব্যবহার করে প্রথম ফোন লঞ্চ করবে কোম্পানি।  Mi 10 সিরিজে এই চিপসেট ব্যবহার হবে।

সম্প্রতি Mi 10 ফোনের ছবি ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। ছবিতে এই ফোনে কার্ভড ডিসপ্লে দেখা গিয়েছে। কার্ভড ডিসপ্লের বাঁ দিকে উপর থাকছে হোল-পাঞ্চ। সামনে থেকে এই ফোন দেখতে Galaxy S10 এর মতো। লঞ্চের সময় Mi 10 ফোনে Android অপারেটিং সিস্টেমের উপরে MIUI 11.0.2 স্কিন চলতে পারে।

ছবিতে Mi 10 ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। সাথে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ। ফোনের পিছনে থাকছে গ্র্যাডিয়েন্ট ফিনিশ। ফোনের পিছনের প্যানেলে কোম্পানির লোগো থাকবে।

যদিও এখনও Mi 10 ফোনের স্পেসিফিকেশন নিয়ে মুখ খোলেনি Xiaomi। তবে বেজিংয়ের কোম্পানিটি জানিয়েছে এই ফোনে Snapdragon 865 চিপসেট থাকবে।

Mi 10 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Mi 10 ফোনে একটি 6.5 ইঞ্চি 90Hz রিফ্রেশ রেটের OLED ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 865 চিপসেট। ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় Sony IMX686 সেন্সর থাকবে। সাথে থাকবে 20 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা, 12 মেগাপিক্সেল ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে থাকবে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকবে 40W ফাস্ট চার্জ, 30W ওয়্যারলেস চার্জ আর 10W রিভার্স চার্জ সাপোর্ট।

Advertisement

আরও পড়ুন:

চারটি ক্যামেরা, সুপার ফাস্ট চার্জিং সহ এসে গেল Oppo F15

Advertisement

iPhone 12 সিরিজে লঞ্চ হবে চারটি নতুন স্মার্টফোন; সামনে এল বিভিন্ন ফিচার

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Mi 10 specifications, Mi 10, Xiaomi Mi 10, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.