এই Xiaomi ফোনে শিঘ্রই পৌঁছে যাবে Android Pie আপডেট

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 নভেম্বর 2018 16:39 IST
হাইলাইট
  • Mi A2 ফোনে Android Pie বিটা আপডেট পৌঁছাতে শুরু করল
  • XDA Developers ফোরামে এক পোস্টে এই খবর জানানো হয়েছে
  • এই ফোনে MIUI স্কিনের পরিবর্তে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলে

XDA Developers ফোরামে এক পোস্টে Mi A2 ফোনে Android Pie বিটা আপডেটে স্ক্রিন শট প্রকাশিত হয়েছে

Photo Credit: XDA Developers

ধীরে ধীরে বিভিন্ন কোম্পানির স্মার্টফোনে পৌঁছাচ্ছে Android Pie আপডেট। সেই দলে নাম লেখালো Xiaomi। এবার কোম্পানির Mi A2 ফোনে Android Pie বিটা আপডেট পৌঁছাতে শুরু করল। সম্প্রতি XDA Developers ফোরামে এক পোস্টে জানানো হয়েছে Mi A2 ফোনে শিঘ্রই পৌঁছে যাবে Android Pieআপডেট। প্রসঙ্গত Android One প্রোজেক্টের অধীনে লঞ্চ হয়েছিল Xiaomi Mi A2। তাই এই ফোনে MIUI স্কিনের পরিবর্তে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলে।

ইতিমধ্যেই XDA Developers ফোরামে এক পোস্টে Mi A2 ফোনে Android Pie বিটা আপডেটে স্ক্রিন শট প্রকাশিত হয়েছে। নতুন এই আপডেটে থাকছে ব্যাটারি অপটিমাইজেশান, নেভিগেশান জেসচারের মতো লেটেস্ট ফিচার। উক্ত পোস্টে বিটা আপডেট ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হয়েছে।

পোস্টে জানানো হয়েছে অফিশিয়াল বিটা আপডেট হলেও এই রমে অনেক বাগ রয়েছে। OTA আপডেটের মাধ্যমে Android Pie আপডেট করা যাবে না। TWRP রিকভারির মাধ্যমে .zip ফাইল ফ্ল্যাশ করে তবেই Mi A2 ফোনে Android Pie বিটা আপডেট ইনস্টল করা যাবে।

Mi A2 একটি Android One স্মার্টফোন
ছবি সৌজন্যে: XDA Developers

ভারতে 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2  এর দাম 16,999 টাকা। 6GB RAM Mi A2 ফোনের দাম 17,999 টাকা। Mi A2 তে থাকবে লেটেস্ট Android Ore 8.1 স্টক অ্যানড্রয়েড। Mi A2 তে থাকবে একটি 5.99 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এছাড়াও থাকবে একটি Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB স্টোরেজ।

Advertisement

Mi A2 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা প্রাইমারি সেন্সার 12MP। ফোনের সামনে থাকবে একটি 20MP সেলিফি ক্যামেরা। এছাড়াও Mi A2 এর ভিতরে থাকবে একটি 3010 ব্যাটারি। এর সাথেই থাকবে Quick Charge 3.0 সাপোর্ট। কানেক্টিভিটির জন্য Mi A2 তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 আর USB Type-C পোর্ট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.