Mi Super Sale: বিভিন্ন স্মার্টফোনে অবিশ্বাস্য অফার নিয়ে এল Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 27 অগাস্ট 2019 13:32 IST
হাইলাইট
  • স্মার্টফোনে দুর্দান্ত সেল নিয়ে হাজির Flipkart
  • থাকছে এক্সচেঞ্জ অফার ও নো-কস্ট ইএমআই
  • 31 অগাস্ট পর্যন্ত এই সেল চলবে

Mi Super Sale: 31 অগাস্ট পর্যন্ত এই সেল চলবে

মাসের শেষে আবার দুর্দান্ত সেল নিয়ে হাজির Xiaomi। Mi Super Sale এ Redmi Note 7 Pro, Redmi Note 6 Pro, Redmi Y3, Mi A2 আর  Poco F1 ফোনে বিভিন্ন অফার থাকছে। এই সেলে সস্তা হয়েছে Redmi Note 6 Pro, Xiaomi Mi A2 আর Redmi Y2। এছাড়াও পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন  Xiaomi ফোন কিনলে অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। কয়েকটি ফোনের সাথে কম দামে Mi Protect  দিচ্ছে Xiaomi।

11,999 টাকায় 4GB RAM + 64GB স্টোরেজের Redmi Note 6 Pro পাওয়া যাবে। 6GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 12,999 টাকা। সাথে থাকছে বিভিন্ন ব্যাঙ্ক অফার, নো-কস্ট ইএমআই আর পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে অতিরিক্ত ডিসকাউন্ট।

Advertisement

Amazon Fab Phones Fest Sale: বিভিন্ন স্মার্টফোনে পাবেন 40 শতাংশ পর্যন্ত ছাড়

9,999 টাকায় পাওয়া যাচ্ছে Mi A2। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে Mi A2 কিনলে অতিরিক্ত 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। 6GB RAM ভেরিয়েন্টে Mi A2 কিনতে 12,999 টাকা খরচ হবে।

Advertisement

3GB RAM + 32GB স্টোরেজে Redmi Y2 কিনতে 7,499 টাকা খরচ হবে। টপ এন্ড ভেরিয়েন্টে Mi A2 এর দাম কমে হয়েছে 7,999 টাকা।

মাসের শেষে স্মার্টফোনে ধামাকা সেল নিয়ে হাজির Flipkart

Advertisement

এই সেলে Redmi Note 7 Pro আর Redmi Y3 ফোনের দাম না কমলেও পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই দুই স্মার্টফোন কিনলে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। HDFC ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটায় অতিরিক্ত 5 শতাংশ ছাড় পাওয়া যাবে। সাথে থাকছে নো-কস্ট ইএমআই। Poco F1 ফোনও সস্তা হয়নি। তবে Poco F1 কেনার সময় পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে অতিরিক্ত 2,000 টাকা ছাড় দিচ্ছে Xiaomi।

31 অগাস্ট পর্যন্ত Xiaomi স্মার্টফোনে এই অফারগুলি চলবে। এছাড়াও Flipkart এ মাসের শেষে বিভিন্ন স্মার্টফোনে দুর্দান্ত ছাড় পাওয়া যাচ্ছে। সেই সেলে সস্তা হয়েছে  Vivo Z1 Pro, Asus 5Z সহ বিভিন্ন জনপ্রিয় স্মার্টফোন।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.