মাসের শেষে স্মার্টফোনে ধামাকা সেল নিয়ে হাজির Flipkart

শুরু হল Flipkart Month-End Mobiles Fest Sale। 31 অগাস্ট পর্যন্ত এই সেলে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন সস্তা হয়েছে। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে থাকছে অতিরিক্ত ছাড়।

মাসের শেষে স্মার্টফোনে ধামাকা সেল নিয়ে হাজির Flipkart

31 অগাস্ট পর্যন্ত এই সেল চলবে

হাইলাইট
  • স্মার্টফোনে সেল নিয়ে এল Flipkart
  • সস্তা হয়েছে বিভিন্ন জনপ্রিয় স্মার্টফোন
  • 31 অগাস্ট পর্যন্ত এই সেল চলবে
বিজ্ঞাপন

শুরু হল Flipkart Month-End Mobiles Fest Sale। 31 অগাস্ট পর্যন্ত এই সেলে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন সস্তা হয়েছে। স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে এই সেলের বিভিন্ন অফারে চোখ বুলিয়ে নিতে পারেন। একাধিক জনপ্রিয় স্মার্টফোনের দাম কমার সাথেই এই সেলে থাকছে এক্সচেঞ্জ অফার আর মোবাইল প্রোটেকশন প্ল্যান।

Flipkart সেলে 1,000 টাকা সস্তা হয়েছে Vivo Z1 Pro। 3GB RAM + 64GB স্টোরেজে Redmi 6 পাওয়া যাচ্ছে 6,999 টাকা থেকে। এছাড়াও 7,999 টাকায় পাওয়া যাচ্ছে Honor 8C।

Mi Super Sale: বিভিন্ন স্মার্টফোনে অবিশ্বাস্য অফার নিয়ে এল Xiaomi

এই সেলে মাত্র 8,990 টাকায় Realme 2 Pro ফোনের বেস ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। Redmi Note 7 Pro কেনার সময় পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে অতিরিক্ত 1,000 টাকা ছাড় দিচ্ছে ই-কমার্স কোম্পানিটি। এছাড়াও Samsung Galaxy A50 কেনার সময় পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে থাকছে অতিরিক্ত 2,000 টাকা ছাড়। 9,990 টাকায় পাওয়া যাচ্ছে Oppo A5। এছাড়াও 7,499 টাকায় পাওয়া যাচ্ছে Redmi Y2।

পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে Motorola One Vision কিনলে অতিরিক্ত 2,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। সম্প্রতি লঞ্চ হওয়া এই ফোনে রয়েছে 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Flipkart Month-End Mobiles Fest Sale এ সস্তা হয়েছে বিভিন্ন  Asus স্মার্টফোন। 23,999 টাকায় পাওয়া যাচ্ছে Asus 5Z ফোনের 256GB  স্টোরেজ ভেরিয়েন্ট। 7,499 টাকায় পাওয়া যাচ্ছে Asus Max M2।

Amazon Fab Phones Fest Sale: বিভিন্ন স্মার্টফোনে পাবেন 40 শতাংশ পর্যন্ত ছাড়

8,999 টাকায় পাওয়া যাচ্ছে Honor 10 Lite। Honor Play এর দাম কমে হয়েছে 1,999 টাকা। Galaxy S10 এর মতো প্রিমিয়াম স্মার্টফোন কেনার সময় এক্সচেঞ্জে অতিরিক্ত 5,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে Flipkart। এছাড়াও বিভিন্ন পেমেন্ট মেথডে নো কস্ট ইএমআই এর সুবিধা দিচ্ছে ই-কমার্স কোম্পানিটি। Google Pixel 3a ফোনের সাথে এক্সচেঞ্জে থাকছে অতিরিক্ত 3,000 টাকা ছাড়।

ইতিমধ্যেই Flipkart এ এই সেল শুরু হয়েছে। 31 অগাস্ট মধ্যরাত পর্যন্ত এই সেল চলবে।  

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »