সামনে এল MIUI 11, কোন Xiaomi ফোনে কবে পৌঁছাবে আপডেট? দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 16 অক্টোবর 2019 15:29 IST
হাইলাইট
  • 22 অক্টোবর POCO F1 ফোনে MIUI 11 আপডেট পৌঁছাবে
  • গত মাসে চিনে MIUI 11 লঞ্চ হয়েছিল
  • থাকছে বিশেষ ডার্ক মোড

MIUI 11 আপডেটে তুলনামূলক সাধারণ ডিজাইন ব্যবহার হয়েছে

Redmi Note 8 আর Redmi Note 8 Pro এর সাথেই বুধবার ভারতে লঞ্চ হয়েছে MIUI 11 গ্লোবাল স্টেবেল ভার্সান। ইতিমধ্যেই চিনে একাধিক Xiaomi স্মার্টফোনে MIUI 11 আপডেট পৌঁছালেও চিনের বাইরে এই প্রথম MIUI 11 আপডেট নিয়ে এল বেজিংয়ের কোম্পানিটি। Xiaomi জানিয়েছে MIUI 11 এ তুলনামূলক সাধারণ ডিজাইন ব্যবহার হয়েছে। ফুল স্ক্রিন অভিজ্ঞতাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে MIUI 11। নতুন আপডেটের হাত ধরে একাধিক Xiaomi ডার্ক মোড পৌঁছে যাবে।

64MP ক্যামেরা, গেমিং চিপসেট সহ লঞ্চ হল Redmi Note 8 Pro

Advertisement

কোন Xiaomi ফোনে কবে MIUI 11 আপডেট পৌঁছাবে?

অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে বিভিন্ন Xiaomi ফোনে MIUI 11 আপডেট পৌঁছাতে শুরু করবে। ধাপে ধাপে কোম্পানির বিভিন্ন স্মার্টফোনে এই আপডেট পাঠাবে Xiaomi। প্রথম ধাপে MIUI 11 আপডেট পাবেন Poco F1, Redmi K20, Redmi Y3, Redmi 7, Redmi Note 7, Redmi Note 7S আর Redmi Note 7 Pro গ্রাহকরা। 22-31 অক্টোবরের মধ্যে এই ফোনগুলিতে MIUI 11 আপডেট পৌঁছে যাবে।

চারটি রিয়ার ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল Redmi Note 8

MIUI 11 এ যোগ হয়েছে ডাইনামিক ভিডিও ওয়ালপেপার

দ্বিতীয় ধাপে Redmi K20 Pro, Redmi 6, Redmi 6 Pro, Redmi 6A, Redmi Note 5, Redmi Note 5 Pro, Redmi 5, Redmi 5A, Redmi Note 4, Redmi Y1, Redmi Y1 Lite, Redmi Y2, Redmi 4, Mi Mix 2 আর Mi Max 2 ফোনে MIUI 11 আপডেট পৌঁছাবে। 4-12 নভেম্বরের মধ্যে এই ফোনগুলিতে লেটেস্ট আপডেট পাঠিয়ে দেবে Xiaomi। 13-29 নভেম্বরের মধ্যে Redmi Note 6 Pro, Redmi 7A, Redmi 8, Redmi 8A আর Redmi Note 8 ফোনে MIUI 11 আপডেট পৌঁছাবে। সব শেষে 18-26 ডিসেম্বরের মধ্যে Redmi Note 8 Pro ফোনে এই আপডেট পৌঁছে যাবে।

Advertisement

কবে ভারতে আসছে Realme X2 Pro? জানিয়ে দিল Realme

MIUI 11 তে আসছে কুইক রিপ্লাই

Advertisement

MIUI 11 আপডেটের মাধ্যমে ডিজাইনে পরিবর্তন ছাড়াও বিভিন্ন স্মার্টফোনে একাধিক নতুন ফিচার যোগ হবে। নতুন নোটিফিকেশন এলে ডিসপ্লেতে নতুন অ্যানিমেশন, অলওয়েজ অন ডিসপ্লে আর গোটা ফোনে ডার্ক মোড এর মধ্যে অন্যতম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: MIUI 11 update, MIUI 11, MIUI, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.