ভারতে MIUI 11 আপডেট পাঠাতে শুরু করল Xiaomi। ফুল স্ক্রিন অভিজ্ঞতাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে MIUI 11। নতুন আপডেটের হাত ধরে একাধিক Xiaomi ডার্ক মোড পৌঁছে যাবে।
Redmi K20 ফোনে MIUI 11 আপডেট পৌঁছাল
ভারতে MIUI 11 আপডেট পাঠাতে শুরু করল Xiaomi। মঙ্গলবার থেকে এই আপডেট পৌঁছাতে শুরু করেছে। শুরুতে ভারতের Redmi K20 গ্রাহকরা MIUI 11 আপডেট পাবেন। ধীরে ধীরে একাধিক Xiaomi ফোনে এই আপডেট পৌঁছে যাবে। জানিয়েছে MIUI 11 এ তুলনামূলক সাধারণ ডিজাইন ব্যবহার হয়েছে। ফুল স্ক্রিন অভিজ্ঞতাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে MIUI 11। নতুন আপডেটের হাত ধরে একাধিক Xiaomi ডার্ক মোড পৌঁছে যাবে।
Redmi K20 গ্রাহকরা Settings > About phone > System update থেকে এই আপডেট ইন্সটল করতে পারবেন। Redmi K20 ফোনে MIUI 11 আপডেটের সাইজ 766 MB। MIUI v11.0.2.0.PFJINXM ফার্মওয়্যারের হাত ধরে Redmi K20 ফোনে এই আপডেট পৌঁছাবে। সাথে থাকছে 2019 সালের সেপ্টেম্বর মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ।
এবার আসছে Redmi Note 8T, নতুন কী থাকছে?
![]()
শুরুতে ভারতের Redmi K20 গ্রাহকরা MIUI 11 আপডেট পাবেন
মঙ্গলবার থেকে MIUI 11 আপডেট পৌঁছাতে শুরু করেছে। ধাপে ধাপে কোম্পানির বিভিন্ন স্মার্টফোনে এই আপডেট পাঠাবে Xiaomi। প্রথম ধাপে MIUI 11 আপডেট পাবেন Poco F1, Redmi K20, Redmi Y3, Redmi 7, Redmi Note 7, Redmi Note 7S আর Redmi Note 7 Pro গ্রাহকরা। 22-31 অক্টোবরের মধ্যে এই ফোনগুলিতে MIUI 11 আপডেট পৌঁছে যাবে।
দ্বিতীয় ধাপে Redmi K20 Pro, Redmi 6, Redmi 6 Pro, Redmi 6A, Redmi Note 5, Redmi Note 5 Pro, Redmi 5, Redmi 5A, Redmi Note 4, Redmi Y1, Redmi Y1 Lite, Redmi Y2, Redmi 4, Mi Mix 2 আর Mi Max 2 ফোনে MIUI 11 আপডেট পৌঁছাবে। 4-12 নভেম্বরের মধ্যে এই ফোনগুলিতে লেটেস্ট আপডেট পাঠিয়ে দেবে Xiaomi। 13-29 নভেম্বরের মধ্যে Redmi Note 6 Pro, Redmi 7A, Redmi 8, Redmi 8A আর Redmi Note 8 ফোনে MIUI 11 আপডেট পৌঁছাবে। সব শেষে 18-26 ডিসেম্বরের মধ্যে Redmi Note 8 Pro ফোনে এই আপডেট পৌঁছে যাবে।
আবার কবে পাওয়া যাবে Redmi Note 8 Pro আর Redmi Note 8? জানিয়ে দিল Xiaomi
MIUI 11 আপডেটের মাধ্যমে ডিজাইনে পরিবর্তন ছাড়াও বিভিন্ন স্মার্টফোনে একাধিক নতুন ফিচার যোগ হবে।নোটিফিকেশন এলে ডিসপ্লেতে নতুন অ্যানিমেশন দেখা যাবে। যোগ হয়েছে অলওয়েজ অন ডিসপ্লে আর ডার্ক মোড।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch