লঞ্চ হল Android Oreo (Go Edition) অপারেটিং সিস্টেমের Moto E5 Play

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 জুলাই 2018 16:10 IST
হাইলাইট
  • ইউরোপ ও লাতিন আমেরিকার বাজারে এই ফোন লঞ্চ করতে চলেছে Motorola
  • এই ফোনের দাম 109 ইউরো (প্রায় 8,700 টাকা)
  • এই ফোনে Android Oreo (Go Edition) অপারেটিং সিস্টেম থাকবে

এপ্রিল মাসে কোম্পানির G সিরিজ ও E সিসিরিজের মোট ছয়টি স্মার্টফোন লঞ্চ করেছিল Motorola। এন্ট্রি লেভেল সেগমেনন্টে Moto E5, Moto E5 Plus, আর Moto E5 Play ফোন তিনটি লঞ্চ করেছিল Motorola। আগে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে Moto E5 Play লঞ্চ করলেও এবার ইউরোপ ও লাতিন আমেরিকার বাজারে এই ফোন লঞ্চ করতে চলেছে Motorola। কিন্তু এই ফোনে সম্পূর্ণ Android Oreo অপারেটিং সিস্টেমের পরিবর্তে Android Oreo Go Edition ব্যবহার হয়েছে। এর সাথেই স্পেসিফিকেশানে কিছু বদল আনা হয়েছে। ইতিমধ্যেই বাজারে Samsung এর Android Go স্মার্টফোন লঞ্চের খবর রটেছে। তার ঠিক আগেই এই Android Oreo (Go Edition) স্মার্টফোন লঞ্চ করল Motorola।

Moto E5 Play এর দাম

Moto E5 Play ফোনের Android Oreo (Go Edition) এই মাস থেকে ইউরোপ ও লাতিন আমেরিকার দেশে কিনতে পাওয়া যাবে। এই ফোনের দাম 109 ইউরো (প্রায়  8,700 টাকা)। ভারতে এই ফোন কবে লঞ্চ হবে তা জানায়নি Motorola ।

Advertisement

Moto E5 Play  স্পেসিফিকেশান

Moto E5 Play  তে থাকবে 5.3 ইঞ্চি 18:9 অ্যাসপেক্ট রেশিও ডিসপ্লে। কোম্পানির লোগোর নীচে ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। Moto E5 Play  তে থাকবে 8MP রিয়ার ক্যামেরা আর 5MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা আর ফ্ল্যাশ। তবে এই ফোনে কোন প্রসেসার ও RAM ব্যবহার হবে তা জানা যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রে Moto E5 Play  ভেরিয়েন্টে 2GB RAM ব্যবহার হয়। কিন্তু Android Oreo (Go Edition) ব্যবহারের জন্য এই ফোনে 1GB RAM ব্যবহার হতে পারে।

এর সাথেই নতুন Moto E5 Play  তে থাকবে একটি 2800 mAh ব্যাটারি, ওয়াটার রিপেল্যান্ট কোটিং আর Snapdragon 425/427 চিপসেট। এই ফোনে 16GB ইন্তারনাল স্টোরেজ থাকবে। যদিও microSD কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত স্টোরের বাড়িয়ে নেওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Motorola
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.