32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে Moto G Max লঞ্চ হল ভারতে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 14 অগাস্ট 2026 13:40 IST
হাইলাইট
  • Moto G Max একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে
  • এটি Snapdragon 6s Gen 4 প্রসেসর ও 7,000mAh ব্যাটারি পেয়েছে
  • Moto G Max দুটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে

Photo Credit: Motorola

Moto G Max শুক্রবার ভারতে লঞ্চ হয়েছে। ফোনটি 30,000 টাকার কম বাজেটে Redmi Note 17 5G ও Vivo T5x 5G-এর সঙ্গে প্রতিযোগিতা করবে। এটি Moto G সিরিজের প্রথম স্মার্টফোন যা দুটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে। মোটোরোলার নতুন ফোন Snapdragon 6s Gen 4 প্রসেসর ও 7,000mAh ব্যাটারি ব্যবহার করে। এটি একটাই মেমোরি কনফিগারেশনে বিক্রি হবে। Moto G Max মডেলের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে Dolby Atmos অডিও, MIL-STD-810H মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 3.5 মিমি হেডফোন জ্যাক, ও IP64 ডাস্ট + ওয়াটার রেজিস্ট্যান্স।

Moto G Max দাম 

Moto G Max ভারতে 27,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে উপলব্ধ। ডিভাইসটি আগস্ট 20 ফ্লিপকার্ট, মোটোরোলা ইন্ডিয়ার ওয়েবসাইট, ও অফলাইন স্টোরে পাওয়া যাবে। এটি প্যানটোন আলাস্কান ব্লু, প্যানটোন মালাগা, ও প্যানটোন স্টারগেজার কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। Motorola সেলের প্রথম দিন 1,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করবে।

Advertisement

Moto G Max স্পেসিফিকেশন ও ফিচার্স

মোটো জি ম্যাক্স ফোনের সামনে 6.72 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,400 পিক্সেল), 1,050 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং ওয়াটার টাচ অফার করে। স্ক্র্যাচ এবং অন্যান্য আঘাত থেকে রক্ষা করতে স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i প্রোটেকশন আছে।

Moto G Max ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেমেরর সাথে এসেছে। এতে f/1.8 অ্যাপারচার এবং PDAF-সহ 50 মেগাপিক্সেল (Sony LYT600) মেইন ক্যামেরা ও f/2.2 অ্যাপারচার ও 119.5 ডিগ্রি ফিল্ড অফ ফিউ-সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

মোটোরোলার নতুন ফোন রান করে স্ন্যাপড্রাগন 6এস জেন 4 চিপসেটে। এটি 6 জিবি LPDDR4x র‍্যাম এবং 128 জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। সফটওয়্যারের দিক থেকে ডিভাইসটি Android 16 অপারেটিং সিস্টেমে চলে। এটি দুটি OS আপগ্রেড ও তিন বছর সিকিউরিটি প্যাচ পাবে।

Advertisement

এই হ্যান্ডসেটে 7,000mAh ব্যাটারি আছে, যা 30W  টার্বোপাওয়ার চার্জিং সাপোর্ট করে। ফোনটি 8.60 মিমি পুরু এবং ওজন 213 গ্রাম। এতে সার্কেল টু সার্চ, ডুয়াল মাইক্রোফোন, ও স্টেরিও স্পিকারের মতো বৈশিষ্ট্যও পাওয়া যাবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Impressive rear camera performance
  • Simple, intuitive, and vanilla Android
  • Minimal thermal issues with casual usage
  • The satin-finish, textured back panel looks premium
  • Bad
  • Same old Motorola design
  • Slow fingerprint scanner response
  • Underwhelming performance
  • Undersaturated ultrawide and selfie images
 
KEY SPECS
Display 6.72-inch
Processor Qualcomm Snapdragon 6s Gen 4
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 6GB
Storage 128GB
OS Android 16
Resolution 1800x2400 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  2. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  3. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  4. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
  5. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  6. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  7. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  8. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  9. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  10. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.