আজই লঞ্চ হতে পারে Moto Z3 Play

এই লঞ্চ ইভেন্টে কোন ফোন লঞ্চ করা হবে তা জানায়নি Motorola। তবে ইন্টারনেটে সম্প্রতি ফাঁস হয়েছে Moto Z3 Play এর একাধিক ছবি ও স্পেসিফিকেশান।

আজই লঞ্চ হতে পারে  Moto Z3 Play

Photo Credit: Winfuture

হাইলাইট
  • 6 জুন এক লঞ্চ ইভেন্টের ঘোষনা করেছিল Motorola
  • এই ইভেন্টে লঞ্চ হতে পারে Moto Z3 Play
  • ইন্টারনেটে ইতিমধ্যেই এই ফোনের অনেক ফিচার ফাঁস হয়ে গিয়েছে
বিজ্ঞাপন

বুধবার লঞ্চ হতে পারে নতুন Moto Z3 Play। আজ 6 জুন এক লঞ্চ ইভেন্টের ঘোষনা করেছিল Motorola। তবে এই ইভেন্টে কোন ফোন লঞ্চ হবে তা জানায়নি কোম্পানি। তবে বহুনদিন ধরেই মিডরেঞ্জ Moto Z3 Play নিয়ে ইন্টারনেটে অনেক জল্পনা চলছে। সম্প্রতি ভারতে দুটি বাজেট ফোন Moto G6 ও Moto G6 Play লঞ্চ করেছে কোম্পানি।

যদিও এই লঞ্চ ইভেন্টে কোন ফোন লঞ্চ করা হবে তা জানায়নি Motorola। তবে ইন্টারনেটে সম্প্রতি ফাঁস হয়েছে Moto Z3 Play এর একাধিক ছবি ও স্পেসিফিকেশান।

ব্রাজিলে এক লঞ্চ ইভেন্টের জন্য ইতিমধ্যেই সংবাদমাধ্যমকে আমন্ত্রন পত্র পাঠিয়েছে কোম্পানি। এই মাসের শুরুতেই গিকবেঞ্চ বেঞ্চমার্ক সাইটে এই ফোনটি দেখা গিয়েছিল। সেখানেই জানা গিয়েছিল এই ফোনে চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর সাথেই এই ফোনে থাকবে Snapdragon 660 চিপসেট। যদিও আগে এক রিপোর্টে বলা হয়েছিল এই ফোনে থাকবে Snapdragon 636 চিপসেট।

Moto Z3 Play এর ফাঁস হওয়া ছবিতে দেখা যাচ্ছে এই ফোনের ডিসপ্লের পাশে খুব শরু বেজেল থাকবে। এছাড়াও ডুয়াল ক্যামেরা সেট আপ দেখা গিয়েছে ঐ ছবিতে। এক রিপোর্টে জানানো হয়েছিল 12MP সেন্সার থাকবে এক ক্যামেরায়। ফোনের সামনে ডিসপ্লের নীচে হোম বাটনের সাথেই থাকবে ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। Moto Z2 Play ফোনেও একই রকম ডিজাইন দেখা গিয়েছিল। এছারাও ফোনের পিছনে Moto Mod কানেক্টন করার জন্য একাধিক কানেক্টার পিন দেখা গিয়েছে এই ছবিতে। সব মিলিয়ে Moto Z2 Play এর থেকে ডিজাইনে খুব একতা বদলাবে না নতুন Moto Z3 Play।

শোনা গিয়েছে এই ফোনে থাকবে 6 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। এর সাথেই থাকবে Snapdragon চিপসেট, 4GB RAM আর 32GB/64GB স্টোরেজ। ইন্টারনেটে খবর 5G কানেক্টিভিটির সুবিধা থাকবে নতুন এই ফোনে। Moto Mod এর মাধ্যমে এই ফিচার আসবে Moto Z3 Play তে। এছাড়াও এই ফোনে থাকবে 3200 mAh ব্যাটারি। সাথে কোম্পানির টার্বো চার্জিং সাপোর্ট। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকবে 4G LTE, Wi-Fi, Bluetooth v5.0, USB Type-C, 3.5 মিমি হেডফোন জ্যাক আর NFC।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  2. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  3. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  4. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  5. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  6. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  7. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  8. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  9. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  10. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »