Motorola Edge 70 Neo আগামী কয়েক মাসের মধ্যে ভারতে লঞ্চ হবে।
Photo Credit: Motorola
Motorola Edge 70 Plus has a 200MP camera
Motorola Edge 70 Neo আগামী কয়েক মাসের মধ্যে ভারতে লঞ্চ হবে। সম্প্রতি মোটোরোলার আসন্ন ফোনের ডিজাইন ও কালার অপশন অনলাইনে ফাঁস হয়েছিল। এবার সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনটির অস্তিত্ব ও ভারতে লঞ্চের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। Motorola Edge 70 Neo কম্প্যাক্ট হ্যান্ডসেট হবে বলে আশা করা হচ্ছে। এটি Motorola Edge 70 সিরিজের সপ্তম মডেল হিসেবে ভারতে আসতে চলেছে। বাজারে ইতিমধ্যেই Edge 70, Edge 70 Fusion, Edge 70 Fuison+, Edge 70 Pro, Edge 70 Pro+, ও Edge 70 Max কেনার জন্য উপলব্ধ।
বার্লিনে IFA 2026 ইভেন্টকে কেন্দ্র করে মোটোরোলার প্রকাশিত প্রেস রিলিজে Edge 70 Neo-এর আগমনের কথা জানিয়েছে তারা। ওই অনুষ্ঠানে Edge 70 Plus, Moto Watch Ultra, ও Moto Snap ঘোষণা করেছে সংস্থা। প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে, Motorola Edge 70 Neo ভারতে আনা হবে। তবে লঞ্চের তারিখ এখনও প্রকাশ হয়নি।
মোটোরোলা এজ 70 নিও আগে ভারতে Android 17 অপারেটিং সিস্টেমের টেস্টিং প্রোগ্রামে দেখা গিয়েছে। তারপরেই ফোনের ভারতে আসার সম্ভাবনা জোরালো হয়। ফাঁস হওয়া ছবি ইঙ্গিত করছে যে, ফোনের সামনে পাতলা বেজেল, ফ্ল্যাট ডিসপ্লে, ও মাঝখানে পাঞ্চ হোল কাটআউট থাকবে। এটি ডার্ক গ্রীন, লাইট ব্লু, অলিভ গ্রীন, ও পেল পিঙ্ক কালার অপশনে উপলব্ধ হতে পারে।
রিপোর্ট অনুসারে, Motorola Edge 70 Neo-এর সামনে 6.3 ইঞ্চি কম্প্যাক্ট ডিসপ্লে থাকতে পারে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশনযুক্ত OLED প্যানেল হওয়ার সম্ভাবনা। পারফরম্যান্সের কথা বললে, আসন্ন হ্যান্ডসেটে MediaTek Dimensity 7450 চিপসেট দেখা যেতে পারে। ফোনটিকে জল এবং ধুলো থেকে সুরক্ষিত রাখবে IP68 + IP69 রেটিং।
মোটোরোলার আপকামিং ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম দেখা যেতে পারে। সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও 1/1.56 ইঞ্চি সেন্সর-সহ একটি 50 মেগাপিক্সেল (Sony LYTIA 710) প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 3x অপটিক্যাল জুমযুক্ত 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকতে পারে।
এছাড়াও, ডিভাইসটি 5,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হতে পারে, যা 68W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। প্রসঙ্গত, Motorola Neo সিরিজে সাধারণত কম্প্যাক্ট ডিজাইন ও মিড-রেঞ্জ ফোনে উন্নত মানের ফিচারে জোর দেওয়া হয়। তাই ছোট ফোন চাইলে Edge 70 Neo-এর জন্য অপেক্ষা করা যেতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Huawei Mate XT 2 Ultimate Design Launched With Kirin 9050 Pro Chipset: Price, Specifications
Samsung Galaxy S27 Ultra, Galaxy S27 Pro Reportedly Bag 3C Certification, Charging Specifications Tipped