3,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro+ কেনার সুযোগ, 50MP সেলফি ক্যামেরা ও বিশাল ব্যাটারি পাবেন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 11 জুন 2026 14:28 IST
হাইলাইট
  • Motorola Edge 70 Pro+ চারটি 50 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে এসেছে
  • এটি 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
  • Motorola Edge 70 Pro+ ভারতে 12GB র‍্যাম ও 256GB স্টোরেজ অপশনে উপলব্ধ

Motorola Edge 70 Pro+ has a 50MP 3.5x periscope telephoto camera

Photo Credit: Motorola

Motorola Edge 70 Pro+ ভারতে লঞ্চের এক সপ্তাহের মাথায় বিক্রি শুরু হয়েছে। আজ (জুন 11) সেলের প্রথম দিন 3,000 টাকা ডিসকাউন্ট অফার করছে মোটোরোলা। এই ফোনে আকর্ষণীয় ডিজাইন, চমৎকার ক্যামেরা, এবং হাই-পারফরম্যান্স প্রসেসর রয়েছে। Motorola Edge 70 Pro+ চারটি 50 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে এসেছে। দূরের বস্তু বা পরিবেশ নিখুঁতভাবে ফ্রেমবন্দী করতে 3.5x অপটিক্যাল জুম-সহ পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এই নতুন হ্যান্ডসেটে Dolby Atmos অডিও, কোয়াড-কার্ভড ডিসপ্লে, IP68 + IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্টের মতো ফিচার আছে।

Motorola Edge 70 Pro+ দাম ও সেল অফার

Motorola Edge 70 Pro+ ভারতে 47,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের একটাই কনফিগারেশনে এসেছে। তবে Axis বা ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে দাম 44,999 টাকায় নেমে আসবে। আবার 6 মাসের নো-কস্ট EMI প্ল্যান অফার করা হচ্ছে।

এছাড়াও, ফ্লিপকার্টের লিস্টিং অনুসারে, Flipkart Axis ও Flipkart SBI কার্ড ব্যবহারকারীরা যথাক্রমে 5,249 টাকা ও 2,399 টাকা ক্যাশব্যাক পাবে। এটি Pantone Stormy Sea, Pantone Chicory Coffee, ও Pantone Zinfandel কালার অপশনে উপলব্ধ। ফোনটি সংস্থার অনলাইন স্টোর ও ফ্লিপকার্ট থেকে কেনা যাচ্ছে।

স্পেসিফিকেশনের কথা বললে, Motorola Edge 70 Pro+ একটি 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.5K রেজোলিউশন, HDR10+, এবং 5,200 নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসটি 6,500mAh ব্যাটারি ব্যবহার করেছে, যা 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

মোটোরোলা এজ 70 প্রো+ মডেলের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও Sony LYT-710 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ক্যামেরাও 50 মেগাপিক্সেল।

মোটোরোলার নতুন ফোন Dimensity 8500 Extreme প্রসেসরে রান করে। এতে থার্মাল ম্যানেজমেন্টের জন্য ভেপার চেম্বার (VC) কুলিং সিস্টেম রয়েছে। ডিভাইসে Android 16 OS প্রি-ইনস্টল করা থাকছে। সংস্থা তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 19 পর্যন্ত) ও পাঁচ বছর (2031 সাল অব্দি) সিকিউরিটি আপডেট প্রদান করবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Decent performance
  • Smooth display
  • Decent daytime camera performance
  • Minimal thermal throttling even after hours of gaming
  • Near-vanilla Android experience
  • Bad
  • Sub-par battery life
  • Charging slower than the competition
  • Same design as budget Motorola phones
  • Lower price-to-performance ratio
 
KEY SPECS
Display 6.80-inch
Processor MediaTek Dimensity 8500 Extreme
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 6500mAh
OS Android 16
Resolution 1272x2772 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর প্রথম AI চশমা হাজির, চোখে পরলে ছবি তুলবে, শোনাবে গান!
  2. Samsung দুই নতুন Galaxy Watch লঞ্চ করল, শরীরের খুঁটিনাটি বুঝে জানাবে সুস্থ থাকার পরামর্শ
  3. Samsung Galaxy Z Flip 8: স্টাইলেই বাজিমাত, ক্রেতাদের মন জয়ে নতুন ফ্লিপ ফোন আনল স্যামসাং
  4. Samsung Galaxy Z Fold 8 Ultra দুর্ধর্ষ 200MP ট্রিপল ক্যামেরা ও 8 ইঞ্চি ফোল্ডিং ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  5. Samsung Galaxy Z Fold 8: চেনা ছকের বাইরে সম্পূর্ণ নতুন ধরনের ফোন লঞ্চ করে চমকে দিল স্যামসাং
  6. Redmi Note 17 স্মার্টফোনের ভারতীয় দাম ফাঁস হল, লঞ্চ হতে পারে আগস্টেই
  7. Vivo S সিরিজ ছয় বছর পর দেশে ফিরছে, লঞ্চের আগেই ফাঁস ছবি, থাকবে প্রিমিয়াম ক্যামেরা
  8. আজ অনুষ্ঠিত হচ্ছে Samsung Galaxy Unpacked, কী কী নতুন ফোন ও স্মার্ট ডিভাইস লঞ্চ হবে জেনে নিন
  9. পুরনো X অ্যাপকে বিদায়, Android-এর জন্য সম্পূর্ণ নতুন ভার্সন প্লে স্টোরে আনল ইলন মাস্কের সংস্থা
  10. কোন কোন OnePlus ফোনে Android 17 ভিত্তিক ColorOS আপডেট মিলবে? ফাঁস হল লিস্ট
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.