19 মে ভারতে আসছে Motorola Edge+

Motorola Edge+ এ স্টক Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.7 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে।

19 মে ভারতে আসছে Motorola Edge+

Photo Credit: Flipkart

90Hz রিফ্রেশ রেটের এই ফোনে কার্ভড ডিজাইন থাকছে

হাইলাইট
  • Motorola Edge+ -এ অক্টা-কোর প্রসেসর থাকবে
  • 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে
  • 19 মে ভারতে আসছে এই ফোন
বিজ্ঞাপন

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হয়েছে Motorola Edge ও Motorola Edge+। Motorola Edge+ এ রয়েছে Snapdragon 865 চিপসেট, 108 মেগাপিক্সেল ক্যামেরা ও সুপার ফাস্ট চার্জিং। মার্কিন মুলুকে এই ফোনের দাম শুরু হচ্ছে 999 মার্কিন ডলার থেকে। সম্প্রতি কোম্পানির তরফ থেকে জানানো হয়েছেল শীঘ্রই ভারতে আসছে Motorola Edge+। অবশেষে ফ্লিপকার্টে প্রকাশিত টিজারে জানা গেল 19 মে ভারতে আসছে এই ফোন।

এই ফোনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট থাকছে। Motorola Edge+ এর দাম 999 ইউরো (প্রায় 76,400 টাকা)। যদিও ভারতে এই ফোনের দাম ঘোষণা করেনি Motorola। ভারত ছাড়াও ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে লঞ্চ হবে এই স্মার্টফোন।

Motorola Edge+ স্পেসিফিকেশন

সিঙ্গেল সিম Motorola Edge+ এ স্টক Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.7 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। 90Hz রিফ্রেশ রেটের এই ফোনে কার্ভড ডিজাইন থাকছে। থাকছে HDR10+ সার্টিফিকেশন। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB LPDDR5 RAM ও 256GB UFS3.0 স্টোরেজ।

এই ফোনের রয়েছে একটি 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। এই ক্যামেরায় 6K ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়াও থাকছে 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এই ক্যামেরায় 3x অপটিকাল জুম ও অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন থাকছে। আর থাকছে একটি টাইম অফ ফ্লাইট (ToF) সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 25 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 5G, Bluetooth 5.1, Wi-Fi 802.11 a/b/g/n/ac/ax (Wi-Fi 6), GPS, A-GPS, GLONASS, Galileo, ও BDS। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জ ও ওয়্যারলেস চার্জ সাপোর্ট।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »