12GB RAM সহ ফেব্রুয়ারিতেই নতুন ফোন আনছে Motorola!

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 28 জানুয়ারী 2020 16:13 IST
হাইলাইট
  • Motorola Edge+ -এ অক্টা-কোর প্রসেসর থাকবে
  • টপ ভেরিয়েন্টে থাকবে 12GB RAM
  • হোল-পাঞ্চ ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে এই স্মার্টফোন

ফ্ল্যাগশিপ সিরিজে লঞ্চ হতে পারে Motorola Edge+

শীঘ্রই নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Motorola। সম্প্রতি Geekbench ওয়েবসাইটে Motorola Edge+ ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। খুব বেশি তথ্য জানা না গেলেও এই লিস্টিং থেকে নতুন ফোনের আভাস পাওয়া গিয়েছে। কয়েক দিন আগে টুইটারে ইভান ব্লাস জানিয়েছিলেন হোল-পাঞ্চ ডিসপ্লে সহ মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হবে Motorola Edge+ । 23 ফেব্রুয়ারি নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে Motorola। অনেকেই বলছেন এই ইভেন্ট থেকেই লঞ্চ হতে পারে Motorola Edge+ ।

Geekbench ওয়েবসাইটে লিস্টিং থেকে জানা গিয়েছে Motorola Edge+ ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। সঙ্গে থাকবে একটি 1.8 GHz অক্টা-কোর প্রসেসর। এই ফোনে থাকবে 12GB RAM। যদিও 6GB RAM ও 8GB RAM ভেরিয়েন্টেও বাজারে আসতে পারে Motorola Edge+ ।

দুর্দান্ত ডিসপ্লে নিয়ে আগামী সপ্তাহে ভারতে আসছে Poco X2

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Poket Lint ওয়েবসাইটে প্রকাশিত অন্য এক রিপোর্টে জানা গিয়েছে 23 ফেব্রুয়ারি নতুন ফোন লঞ্চ করতে পারে Motorola। MWC 2020 ইভেন্ট থেকে এই ফোন গোটা বিশ্বের সামনে আসবে। এই লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্রে Motorola Edge+ লঞ্চের ইঙ্গিত মিলেছে।

Advertisement

যদিও এই মুহূর্তে Motorola Edge+ সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি। লঞ্চের আগে এই ফোন সম্পর্কে নতুন তথ্য সামনে আসতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.