দারুন সুখবর,Motorola কোম্পানী শীঘ্রই আনতে চলেছে তাদের নতুন স্মার্টফোন - Moto G45 5g

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 21 অগাস্ট 2024 11:33 IST
হাইলাইট
  • Moto G45 5G-তে একটি 50-মেগাপিক্সেল কোয়াড পিক্সেল যুক্ত প্রধান ক্যামেরা থ
  • হ্যান্ডসেটটি 8GB RAM + 128GB স্টোরেজের বিকল্পে পাওয়া যাবে
  • Moto G45 5G ফোনটি কর্নিং গরিলা গ্লাস 3 এর সুরক্ষা নিশ্চিত করে

ভারতে খুব শীঘ্রই লঞ্চ হবে Moto G45 5g। বিগত জানুয়ারি মাসে লঞ্চ হওয়া Moto G34 এর 5g বিকল্পের উন্নত সংস্করণ হয়ে আসতে চলেছে Moto G45 5g স্মার্টফোনটি। কোম্পানী একটি কমার্শিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফোনটির ডিজাইন এবং রঙ এবং নানা বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। জানা যাচ্ছে,ফোনটিকে একটি Snapdragon 6s Gen 3 চিপসেট প্রসেসর দ্বারা নির্মিত করা হয়েছে। এছাড়াও ফোনটিতে 50 মেগাপিক্সেলের দ্বিমাত্রিক ক্যামেরা থাকবে বলে জানানো হয়েছে। ইতি মধ্যেই কোম্পানীর পক্ষ থেকে হ্যান্ডসেটটির লঞ্চের তারিখ ঘোষণা করা হয়ে গিয়েছে।

ভারতে Moto G45 5G ফোনটির প্রকাশিত হওয়ার তারিখ , ডিজাইন এবং রঙের বিকল্প:

ফ্লিপকার্ট অনুমোদিত একটি মাইক্রাসাইটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে যে, আগামী 21 সে আগস্ট ভারতীয় সময় অনুযায়ী রাত 12 টায় স্মার্টফোনটি বাজারে চালু করা হবে।

প্রকাশিত ছবি অনুযায়ী Moto G45 5g হ্যান্ডসেটটি Vegan leather পালিশের সাথে তিনটি রঙের বিকল্পে উপলব্ধ হতে চলেছে- নীল সবুজ এবং ম্যাজেন্টা।

Moto G45 5G ফোনটির প্রস্তাবিত নকশার মাধ্যমে বোঝা যাচ্ছে ,ফোনটি সরু কাঠামো সহ একটি সমতল ডিসপ্লে দ্বারা সজ্জিত । ফোনটির সামনের অংশের উপরের দিকে হোল-পাঞ্চ কেন্দ্রীভূত ক্যামেরা যুক্ত করা হয়েছে । হ্যান্ডসেটের বাম প্রান্তে সিম সংযুক্ত করে রাখার স্থান দেওয়া আছে। ফোনটিতে পিছনেরভাগে একটি চতুর্ভুজ আকারের অংশের মধ্যে এলইডি (Light - Emitting Diode) আলো সহ ক্যামেরা গুলিকে উলম্বভাবে সজ্জিত করা হয়েছে।

ফোনটির ডান প্রান্তে ফোনটি চালনা এবং বন্ধ করা সহ শব্দ কমানো বাড়ানোর জন্য বোতামগুলি প্রতিস্থাপিত করা হয়েছে।

এ ছাড়াও ফোনটির নীচের প্রান্তে USB টাইপ-সি পোর্ট, একটি স্পিকার গ্রিল এবং একটি 3.5 মিমি অডিও জ্যাক নির্মিত করা হয়েছে।

Moto G45 5G এর নানা বৈশিষ্ট্যসমূহ:

Moto G45 5G ফোনটি Snapdragon 6s Gen 3 SoC প্রসেসর দ্বারা চালিত হবে।

ফোনটিতে 6.5-ইঞ্চি ডিসপ্লে থাকবে ।যেটি Corning Gorilla Glass 3 এর দ্বারা সুরক্ষাসম্পন্ন। এটির রিফ্রেশ রেট 120 Hz।

Advertisement

স্মার্টফোনটিতে 8GB RAM এবং 128GB স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু কোম্পানীর পক্ষ থেকে বলা হয়েছে যে, ভবিষ্যতে হ্যান্ডসেটটি অন্যান্য RAM এবং স্টোরেজের বিকল্পে গ্রাহকরা পেয়ে যাবেন।

Moto G45 5G ফোনটিতে ছবি তোলার জন্য কোয়াড পিক্সেল সহ একটি 50-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা থাকবে।

ফোনটিতে উন্নতমানের মটোরোলার স্মার্ট কানেক্ট এর বৈশিষ্ট্য যুক্ত করা আছে, যার মাধ্যমে ফোনটি অন্যান্য ডিভাইস যেমন ট্যাব, কম্পিউটার ইত্যাদির সাথে খুব সহজেই সংযোগ স্থাপন করতে পারবে। এছাড়াও হ্যান্ডসেটটির অন্তরে 13 টি 5g ব্যান্ড থাকার বিষয়টি উপস্থাপিত করা হয়েছে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K14x 5G: 1500 টাকা ছাড়ে ওপ্পোর নয়া 6500mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা ফোনের সেল শুরু হল
  2. 6300mAh ব্যাটারি ও 18GB ডাইনামিক র‍্যামের সাথে Realme P4 Lite লঞ্চ হচ্ছে ফেব্রুয়ারিতে, দাম 10 হাজারের মধ্যে?
  3. 20,500 টাকার বাম্পার ছাড়ে বিক্রি হচ্ছে OnePlus স্মার্টফোন, 100W ফাস্ট চার্জিং, দুর্দান্ত প্রসেসর ও ক্যামেরা
  4. Airtel: পশ্চিমবঙ্গে এয়ারটেলের বড় চমক, সমস্ত প্ল্যানে এখন আনলিমিটেড 4G ও 5G ডেটা
  5. প্রেমদিবসে Realme-এর নতুন মেরুন রেড ফোনের সেল শুরু হল, 14,000 টাকার কমে 144Hz রিফ্রেশ রেট, 7000mAh ব্যাটারি
  6. Motorola এর স্টাইলাস পেন সহ সবচেয়ে সস্তা ফোনে মিলছে 4500 টাকা ডিসকাউন্ট, রয়েছে 32MP সেলফি ক্যামেরা
  7. Aadhaar Card: জালিয়াতি রুখতে আসছে নতুন আধার কার্ড, বিশেষ কী থাকবে দেখুন
  8. Poco C81 Pro শীঘ্রই 6,000mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি স্ক্রিনের সাথে লঞ্চ হবে, লিস্টেড হল NBTC ওয়েসাইটে
  9. Asus একসাথে ছয়টি ল্যাপটপ লঞ্চ করল, OLED টাচস্ক্রিন ও 16GB র‍্যাম রয়েছে, এক চার্জে 25 ঘন্টা চলবে
  10. ভ্যালেন্টাইন'স ডে-র দিন মেগা অফার, মাত্র 99 টাকায় দামি ইয়ারবাডস দিচ্ছে Nothing
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.