পরবর্তী Galaxy ফোনে থাকবে চারটি ক্যামেরা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 সেপ্টেম্বর 2018 12:58 IST
হাইলাইট
  • 11 অক্টোবর নতুন Galaxy ফোন লঞ্চ করবে Samsung
  • টুইটার হ্যান্ডেলে ‘4x fun’ লিখে একটি টুইট করেছে Samsung
  • নতুন এই ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা

11 অক্টোবর নতুন Galaxy ফোন লঞ্চ করবে Samsung।

Photo Credit: Twitter/Samsung

 

11 অক্টোবর নতুন Galaxy ফোন লঞ্চ করবে Samsung। নতুন এই স্মার্টফোনে চারটি ক্যামেরা থাকবে। সামনে দুটি ও পিছনে দুটি নয়, এক রিপোর্টে জানা গিয়েছে নতুন এই ফোনের  পিছনে থাকবে চারটি ক্যামেরা। তবে নতুন এই ফোনের নাম জানা যায়নি। এই প্রথম অক্টোবর মাসে লঞ্চ ইভেন্ট করতে চলেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এই ইভেন্টে লঞ্চ হবে চারটি ক্যামেরার নতুন Galaxy ফোন।

Advertisement

সম্প্রতি কোম্পানির টুইটার হ্যান্ডেলে ‘4x fun’ লিখে একটি টুইট করেছে Samsung। এই টুইটে জানানো হয়েছে 11 অক্টোবর লঞ্চ হবে এই স্মার্টফোন। কোম্পানির ওয়াবসাইট থেকে সরাসরি সম্প্রচারিত হবে এই ইভেন্ট। কয়েক মাস আগে এক রিপোর্টে জানা গিয়েছিল অক্টোবর মাসে এক ইভেন্টে লঞ্চ হতে চলেছে নতুন Galaxy ফোন। এবার সেই খরব সত্যি হতে চলেছে।

এই বছরই প্রথম ভাঁজ করা স্মার্টফোন লঞ্চ করবে Samsung। আগে নভেম্বরে এই ফোন লঞ্চের কথা থাকলেও এই ইভেন্টেই সেই ফোন লঞ্চ হতে পারে। যদিও Galaxy A (2019) সিরিজের ফোনও লঞ্চ হওয়ার সম্ভভাবনা রয়েছে 11 অক্টোবর লঞ্চ ইভেন্টে। অন্যান্য বছর ডিসেম্বর অথবা জানুয়ারিতে এই ফোন বাজারে নিয়ে আসে Samsung। Galaxy A (2019) সিরিজের ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, Samsung Galaxy
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  2. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  3. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  4. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  5. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  6. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  7. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  8. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  9. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  10. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.