লঞ্চের আগেই ফাঁস হল Nokia 2.3 ফোনের দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 29 নভেম্বর 2019 13:17 IST
হাইলাইট
  • আগামী সপ্তাহে লঞ্চ হতে পারে Nokia 2.3
  • এই ফোনে থাকবে ডুয়াল-সিম সাপোর্ট
  • ফোনের ভিতরে থাকবে 3,920 mAh ব্যাটারি

আগামী সপ্তাহে লঞ্চ হতে পারে Nokia 2.3

5 ডিসেম্বর লঞ্চ হতে পারে Nokia 2.3। লঞ্চের আগেই এই বাজেট স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন সামনে এল। একই ইভেন্ট থেকে লঞ্চ হতে পারে Nokia 8.2। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে Nokia 2.3 ফোনের দাম ও স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে।

NokiaPowerUser ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Nokia 2.3 এর দাম 97 ইউরো (প্রায় 8,600 টাকা)। সম্প্রতি এই ফোনের ছবি ইন্টারনেটে সামনে এসেছিল। ‘চারকোল' রঙে লঞ্চ হতে পারে Nokia 2.3।

Nokia 2.3 ফোনে থাকতে পারে একটি 6.1 ইঞ্চি HD ডিসপ্লে। সাথে থাকতে পারে 3,920 mAh ব্যাটারি। ইতিমধ্যেই ডিস্ট্রিবিউটারের ওয়েবসাইটে Nokia 2.3 ফোন দেখা গিয়েছে। এই ফোনে থাকতে পারে Bluetooth 5.0 সাপোর্ট।

সম্প্রতি মালয়েশিয়ায় সার্টিফিকেশন ওয়েবসাইটে Nokia 2.3 ফোন দেখা গিয়েছে। এছাড়াও রাশিয়ায় সার্টিফিকেশন ওয়েবসাইটেও এই ফোন সামনে এসেছে।

সম্প্রতি ভারতে Nokia 2.2 ফোনের দাম কমিয়েছিল HMD Global। 2GB RAM আর 16GB স্টোরেজে Nokia 2.2 এর দাম কমে হয়েছে 5,999 টাকা। 3GB RAM আর 32GB স্টোরেজে এই ফোন কিনতে 6,999 টাকা খরচ হবে। ইতিমধ্যেই অনলাইন ও অফলাইন স্টোরে নতুন দামে বিক্রি শুরু হয়েছে এই স্মার্টফোন।

Advertisement

5 ডিসেম্বর HMD Global নতুন কোন ফোন লঞ্চ করবে সেই দিকে টেক দুনিয়ার নজর রয়েছে। Nokia 2.3 ছাড়াও এই দিন সামনে আসতে পারে Nokia 8.2 আর Nokia 5.2 এর মতো স্মার্টফোনগুলি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: HMD Global, Nokia
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.