দুটি নতুন ফিচার ফোন নিয়ে এল Nokia: দাম ও স্পেসিফিকেশন

Nokia 105 এ থাকছে পলিকার্বোনেট বডি। তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। এই ফোনে Nokia Series 30+ অপারেটিং সিস্টেম চলবে। অন্যদিকে Nokia 220 4G ফোনে থাকছে সম্পূর্ণ নতুন ডিজাইন।

দুটি নতুন ফিচার ফোন নিয়ে এল Nokia: দাম ও স্পেসিফিকেশন

Nokia 105 (বাঁ দিকে) আর Nokia 220 4G (ডান দিকে)

হাইলাইট
  • Nokia 105 ফোনে Series 30+ অপারেটিং সিস্টেম চলবে
  • 2013 সালে প্রথম লঞ্চ হয়েছিল এই ফোন
  • 2014 সালে লঞ্চ হয়েছিল Nokia 220
বিজ্ঞাপন

দুটি নতুন ফিচার ফোন নিয়ে এল Nokia। বুধবার Nokia 105 আর Nokia 220 4G ফোন দুটি লঞ্চ করেছে HMD Global। অগাস্টে এই দুই ফোন বিক্রি শুরু করবে Nokia। Nokia 105 এ থাকছে পলিকার্বোনেট বডি। তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। এই ফোনে Nokia Series 30+ অপারেটিং সিস্টেম চলবে। অন্যদিকে Nokia 220 4G ফোনে থাকছে সম্পূর্ণ নতুন ডিজাইন।

2013 সালে 1.45 ইঞ্চি TFT ডিসপ্লে সহ প্রথম লঞ্চ হয়েছিল Nokia 105। এর পরে 2015 সালে Nokia 105 ফোনের আপডেটের ভার্সান লঞ্চ হয়েছিল। 2014 সালে লঞ্চ হয়েছিল Nokia 220। এর পরে আর এই ফোন আপডেট করেনি কোম্পানি। Nokia 220 ফোনে 4G সাপোর্ট থাকলেও Nokia 105 ফোনে থাকছে 2G সাপোর্ট।

Nokia 105 আর Nokia 220 4G এর দাম

Nokia 105 এর দাম 13 ইউরো (প্রায় 1,000 টাকা)। অগাস্ট মাসে এই ফোন বিক্রি শুরু হবে। নীল, গোলাপী আর কালো রঙে পাওয়া যাবে এই ফোন। কোন দেশে প্রথম এই ফোন লঞ্চ হবে জানা যায়নি। অন্যদিকে Nokia 220 4G এর দাম 39 ইউরো (প্রায় 3,000 টাকা)। নী ও কালো রঙে অগাস্ট মাসে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন।

Nokia 105 আর Nokia 220 4G স্পেসিফিকেশন

নতুন Nokia 105  এ রয়েছে 1.77 ইঞ্চি QQVGA ডিসপ্লে আর Series 30+ অপারেটিং সিস্টেম। থাকছে Micro USB পোর্ট, 2G কানেক্টিভিটি, এফএম রেডিও আর 800 mAh ব্যাটারি। এছাড়াও এই ফোনে থাকছে একটি 3.5 মিমি অডিও জ্যাক।

Nokia 220 4G ফোনে থাকছে 2.4 ইঞ্চি QQVGA ডিসপ্লে। এই ফোনে Feature OS চলবে। কানেক্টিভিটির জন্য থাকছে একটি Micro USB পোর্ট, ন্যানো সিম স্লট, 4G, Bluetooth, VGA ক্যামেরা আর 1,200 mAh ব্যাটারি।

  • KEY SPECS
  • NEWS
Display 2.40-inch
Front Camera No
Rear Camera 0.3-megapixel
RAM 16MB
Storage 24MB
Battery Capacity 1200mAh
OS Feature OS
Resolution 120x160 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  2. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  3. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  4. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  5. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  6. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  7. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  8. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  9. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  10. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »