কত দাম? কবে কেনা যাবে Nokia 5.1 Plus?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 সেপ্টেম্বর 2018 15:26 IST
হাইলাইট
  • অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল Nokia 5.1 Plus
  • 1 অক্টোবর থেকে বিক্রি শুরু হবে Nokia 5.1 Plus
  • শুধুমাত্র Flipkart ও কোম্পানির অনলাইন স্টোর থেকে কেনা যাবে Nokia 5.1 Plus

অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল Nokia 5.1 Plus। একই ইভেন্টে Nokia 6.1 Plus ফোনটি লঞ্চ করেছিল HMD Global। ইতিমধ্যেই Nokia 6.1 Plus ফোন বিক্রি শুরু হলেও Nokia 5.1 Plus ফোন বিক্রি শুরুই হয়নি। এমনকি এতদিন এই ফোনের দাম জানায়নি কোম্পানি। এই বছর চিনে Nokia X5 ফোনটি লঞ্চ করেছিল HMD Global। নাম বদলে ভারতের বাজারে Nokia 5.1 Plus নামে এই ফোন লঞ্চ করা হয়েছে। তবে চিনের বাইরে গ্লোবাল ভেরিয়েন্ট Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হয়েছে। এই কারণে Nokia 5.1 Plus ফোনে স্টক Android অপারেটিং সিস্টেম চলবে। একই সাথে জলদি এই ফোনে নতুন Android আপডেট ও মাসিক সিকিউরিটি প্যাচ পৌঁছে যাবে। সোমবাই কোম্পানি জানিয়েছে 1 অক্টোবর থেকে বিক্রি শুরু হবে Nokia 5.1 Plus।

Nokia 5.1 Plus এর দাম

শুধুমাত্র Flipkartকোম্পানির অনলাইন স্টোর থেকে কেনা যাবে Nokia 5.1 Plus। ভারতে এই ফোনের দাম 10,999টাকা। লঞ্চের সময় এই ফোন কিনলে একাধিক অফার দিচ্ছে Flipkart। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Nokia 5.1 Plus।

Nokia 5.1 Plus স্পেসিফিকেশান

Nokia 5.1 Plus এ থাকবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Nokia 5.1 Plus এ থাকবে একটি 5.86 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। এই ফোনে থাকবে একটি MediaTek P60 চিপসেট। এর সাথেই থাকবে 3GB RAM আর 32GB স্টোরেজ।

Nokia 5.1 Plus এ থাকছে একটি ভার্টিকাল ডুয়াল ক্যামেরা সেন্সার। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি 13MP। এর সাথেই থাকবে একটি 5MP সেকেন্ডারি সেন্সার। ফোনের সামনে থাকবে একটি 8MP ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Nokia 5.1 Plus এ থাকবে USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক, Bluetooth 4.2, GPS, A-GPS, Wi-Fi 802.11 a/b/g/n/ac, FM রেডিও আর ডুয়াল 4G ডুয়াল VoLTE। Nokia 5.1 Plus এ একটি 3060 mAh ব্যাটারি থাকবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks very stylish
  • Android One with regular updates
  • Great battery life
  • Good app and gaming performance
  • Bad
  • Hybrid dual-SIM
  • Cameras struggle in low light
  • Gets warm quickly in games
 
KEY SPECS
Display 5.86-inch
Processor MediaTek Helio P60
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 5-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3060mAh
OS Android 8.1
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 6999 টাকায় শুরু হল Lava Bold N2 Lite স্মার্টফোনের সেল, ডুয়াল ক্যামেরা, 64GB স্টোরেজ রয়েছে
  2. Nothing-এর নতুন ফোন CMF Phone 3 Pro শীঘ্রই বাজারে আসছে, লঞ্চের আগেই স্পেসিফিকেশন ফাঁস
  3. Huawei Pura 90 Pro সিরিজ এপ্রিল 20 লঞ্চ হচ্ছে, ডিজাইন ও ক্যামেরার কম্বিনেশন মুগ্ধ করবে
  4. Oppo Find X9 Ultra: ওপ্পো ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনার ঘোষণা করল, এপ্রিলে লঞ্চ
  5. 5000 টাকা ছাড়ে দুই নতুন Samsung 5G ফোনের সেল শুরু, 2 বছর পর্যন্ত নো-কস্ট EMI অফার
  6. Google Pay বড় চমক আনল, অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে করা যাবে UPI পেমেন্ট
  7. Ai+ PulseTab ভারতে 9999 টাকায় লঞ্চ হল, 8000mAh ব্যাটারি, কোয়াড স্পিকার, 10.95 ইঞ্চি FHD+ ডিসপ্লে আছে
  8. Realme C100 4G শক্তিশালী 8000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  9. Ai+ Nova Flip 5G: দেশের সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম এত কম
  10. দেদার ডিসকাউন্টে 9,000mAh ব্যাটারির OnePlus Nord 6 স্মার্টফোনের সেল শুরু
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.