ট্রিপল রিয়ার ক্যামেরা, চোখ ধাঁধানো ডিসপ্লে সহ ভারতে এল Nokia 6.2

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 11 অক্টোবর 2019 12:34 IST
হাইলাইট
  • চিপসেট। শুধুমাত্র 4GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে Nokia 6.2
  • এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে
  • ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে এই স্মার্টফোন

Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হয়েছে Nokia 6.2

শুক্রবার ভারতে লঞ্চ হল Nokia 6.2। সেপ্টেম্বর মাসে বিশ্বের একাধিক দেশে এই ফোন লঞ্চ হয়েছিল। অবশেষে ভারতে Nokia 6.2 লঞ্চ করল HMD Global। এই ফোনে রয়েছে ওয়াটারড্রপ স্টাইল নচ, Full HD+ ডিসপ্লে, Snapdragon 636 চিপসেট। শুধুমাত্র 4GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে Nokia 6.2। সাথে থাকছে 64GB স্টোরেজ। Nokia 6.2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে HDR 10 সাপোর্ট থাকবে।

Redmi 8A রিভিউ: বাজেট সেগমেন্টে এটাই সেরা স্মার্টফোন?

Nokia 6.2  এর দাম

Nokia 6.2 এর দাম 15,999 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যেই Amazon.in থেকে ভারতে এই ফোন বিক্রি শুরু হয়েছে। অফলাইন স্টোরেও পাওয়া যাবে Nokia 6.2।

HDFC ব্যাঙ্ক ডেবিট কার্ড ব্যবহার করে Nokia 6.2 কিনলে 2,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে Nokia 6.2 কিনলে 10100 তাকা পর্যন্ত ছাড় মিলবে।

আউটগোয়িংয়ের ভোগান্তি পোহাতে হবে না সব জিও গ্রাহককে: আপনি কোন দলে?

Nokia 6.2 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Nokia 6.2 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে HDR 10 সাপোর্ট থাকবে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।

Advertisement

Nokia 6.2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।

64MP ক্যামেরা, শক্তিশালী চিপসেট সহ লঞ্চ হল Oppo K5

কানেক্টিভিটির জন্য Nokia 6.2 ফোনে থাকছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, USB Type-C পোর্ট, GPS আর 4G LTE। ফোনের ভিতরে থাকছে একটি 3,500 mAh ব্যাটারি। Nokia 6.2 ফোনের ওজন 180 গ্রাম।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  2. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  3. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  4. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  5. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  6. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  7. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
  8. প্রতি মাসে কেন রিচার্জের ঝামেলা নেবেন, Jio-এর 98 দিনের প্ল্যানে দুর্দান্ত সুবিধা ও সাশ্রয়
  9. আগস্ট 24 লঞ্চ হচ্ছে Lava Virat V1 Pro 5G স্মার্টফোন, টিজার থেকে নজরকাড়া ডিজাইন প্রকাশ্যে
  10. দুর্ধর্ষ ক্যামেরার Oppo Reno 16 আরও সস্তায় মিলবে, আসছে নতুন বেস মডেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.