64MP ক্যামেরা, শক্তিশালী চিপসেট সহ লঞ্চ হল Oppo K5

বৃহস্পতিবার লঞ্চ হয়েছে নতুন Oppo K5। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল সেন্সর। ফোনের ভিতরে থাকবে Snapdragon 730G চিপসেট

64MP ক্যামেরা, শক্তিশালী চিপসেট সহ লঞ্চ হল Oppo K5

Oppo K5 এ থাকছে 3,920mAh ব্যাটারি

হাইলাইট
  • Oppo K5 ফোনে একটি 6.4 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে থাকছে
  • ফোনের ভিতরে থাকবে Snapdragon 730G চিপসেট
  • 32MP সেলফি ক্যামেরা থাকছে
বিজ্ঞাপন

মিডরেঞ্জ সেগমেন্টে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল Oppo। বৃহস্পতিবার চিনে লঞ্চ হয়েছে নতুন Oppo K5। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল সেন্সর। ফোনের ভিতরে থাকবে Snapdragon 730G চিপসেট, 3,920 mAh ব্যাটারি আর 30W ফাস্ট চার্জ সাপোর্ট। ইতিমধ্যেই চিনে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে।

কবে বিক্রি শুরু হচ্ছে Redmi Note 8 Pro? লঞ্চের আগে দেখে নিন সম্ভাব্য দাম আর স্পেসিফিকেশন

Oppo K5 এর দাম

6GB RAM + 128GB স্টোরেজে Oppo K5 এর দাম 1,899 ইউয়ান (প্রায় 18,900 টাকা)। 8GB RAM + 128GB স্টোরেজ আর 8GB RAM + 256GB স্টোরেজে এই ফোন কিনতে যথাক্রমে 2,099 ইউয়ান (প্রায় 20,900 টাকা) আর 2,499 ইউয়ান (প্রায় 24,900 টাকা) খরচ হবে।

বিনামূল্যে ফোন করার দিন শেষ, এবার প্রতি মিনিটে পয়সা গুনতে হবে Jio গ্রাহকদের

Oppo K5 স্পেসিফিকেশন

Oppo K5 ফোনে একটি 6.4 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে থাকছে। এই ফোনে একটি Snapdragon 730G চিপসেট। সাথে থাকবে 8GB RAM আর 256GB স্টোরেজ।

Oppo K5 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর দুটি 2 মেগাপিক্সেল সেন্সর। ফোনের সামনে থাকবে 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Flipkart Big Diwali Sale: স্মার্টফোনের সেরা অফারগুলি দেখে নিন

Oppo K5 ফোনের ভিতরে থাকবে একটি 3,920 mAh ব্যাটারি। এই ব্যাটারি জলদি চার্জ করার জন্য থাকবে 30W ফাস্ট চার্জিং। এই ফোনে থাকছে একটি USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Oppo K5 এর ওজন 182 গ্রাম।

  • KEY SPECS
  • NEWS
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 32-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3920mAh
OS Android
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  2. Apple অত্যাধুনিক হেলথ ফিচার্সের সঙ্গে Watch Series 12 ও Watch Ultra 4 লঞ্চ করল
  3. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC -এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5 ইয়ারবাডস
  4. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  5. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  6. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
  7. Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
  8. আজ Apple-এর মেগা ইভেন্ট, দেখবেন কোথায়? কী কী গ্যাজেট লঞ্চ হচ্ছে জানুন
  9. itel Tough: পড়ে গেলেও ভাঙবে না, মাত্র 1,499 টাকায় হাজির আইটেলের টেকসই ফিচার ফোন
  10. লঞ্চের এক মাসের মধ্যেই 6,000 টাকার উপরে দাম কমল Google Pixel 11-এর
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »