নতুন ভেরিয়েন্টে Nokia 8.1 ফোনে থাকছে আরও বেশি স্টোরেজ

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 ফেব্রুয়ারি 2019 15:06 IST
হাইলাইট
  • ডিসেম্বর মাসে একটি মাত্র স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছিল Nokia 8.1
  • সাথেই এবার 6GB RAM/ 128GB স্টোরেজে ভারতে এই ফোন পাওয়া যাবে
  • Nokia 8.1 ফোনে থাকছে 6.18 ইঞ্চি HDR10 ডিসপ্লে

6GB RAM/ 128GB স্টোরেজে Nokia 8.1 ফোনের দাম 29,999 টাকা

ডিসেম্বর মাসে একটি মাত্র স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছিল Nokia 8.1। লঞ্চের সময় 4GB RAM/ 64GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন বিক্রি শুরু হয়েছিল। বৃহস্পতিবার নতুন ভেরিয়েন্ট ভারতে লঞ্চ হল Nokia 8.1। 4GB RAM/ 64GB স্টোরেজের সাথেই এবার 6GB RAM/ 128GB স্টোরেজে ভারতে এই ফোন পাওয়া যাবে।  Nokia 8.1 ফোনে থাকছে 6.18 ইঞ্চি HDR10 ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা, Snapdragon 710 চিপসেট, Android 9.0 Pie আর 3,500 mAh ব্যাটারি।

 

আরও পড়ুন: সফটওয়্যার আপডেট পেল এই দুটি Nokia স্মার্টফোন

 

Nokia 8.1 এর দাম

নতুন 6GB RAM/ 128GB স্টোরেজে Nokia 8.1 ফোনের দাম 29,999 টাকা।  এছাড়াও 4GB RAM / 64GB স্টোরেজে Nokia 8.1 কিনতে  26,999 টাকা খরচ হবে। 6 ফেব্রুয়ারি থেকে শুধুমাত্র Amazon আর Nokia অনলাইন স্টোরে  নতুন স্টোরেজ ভেরিয়েন্টে বিক্রি শুরু হবে Nokia 8.1।

 

আরও পড়ুন: এখনই Jio GigaFiber কানেকশান পাবেন কীভাবে?

 

আরও পড়ুন: MyJio অ্যাপে ধামাকা অফার! দেখে নিন নতুন কী সুবিধা দিচ্ছে Jio?

 

Nokia 8.1 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Nokia 8.1 এ Android Pie অপারেটিং সিস্টেম চলবে। Nokia 8.1 এ রয়েছে একটি 6.18 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 710 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ।

Advertisement

Nokia 8.1 এ রয়েছে 12MP+13MP Zeiss ডুয়াল ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরায় EIS ও OIS সাপোর্ট থাকবে। ফোনের সামনে থাকছে 20MP সেলফি ক্যামেরা।

কানেন্টিভিটির জন্য Nokia 8.1 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac সাথে VoWiFi, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, BeiDou, FM রেডিও, USB Type-C পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Nokia 8.1 এ রয়েছে 3500 mAh ব্যাটারি, সাথে থাকছে ফাস্ট চার্জিং।

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent construction quality
  • Bright, vibrant HDR display
  • Android One
  • Bad
  • Specifications aren’t very competitive
  • Poor low-light camera performance
 
KEY SPECS
Display 6.18-inch
Processor Qualcomm Snapdragon 710
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 13-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android 9.0 Pie
Resolution 1080x2244 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia, HMD Global, Amazon India
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.