MyJio অ্যাপে নতুন অফার! আবার কী সুবিধা দিচ্ছে Jio?

MyJio অ্যাপের নতুন বিভাগে ক্যাশব্যাক এর সাথেই থাকছে বিভিন্ন লিঙ্ক। ‘জিও প্রাইম ফ্রাইডেজ’ বিভাগ থেকে Jio একাউন্ট রিচার্জ করা যাবে।

MyJio অ্যাপে নতুন অফার! আবার কী সুবিধা দিচ্ছে Jio?

‘জিও প্রাইম ফ্রাইডেজ’ বিভাগ থেকে Jio একাউন্ট রিচার্জ করা যাবে

হাইলাইট
  • MyJio অ্যাপের জিও প্রাইম ফ্রাইডেজ বিভাগে একাধিক ডিসকাউন্ট কুপন যোগ হয়েছে
  • MakeMyTrip, Paytm আর ShopClues এ আকর্ষণীয় ডিল পাওয়া যাবে
  • Paytm এ ফ্লাইট বুকিংয়ের 1000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে
বিজ্ঞাপন

MyJio অ্যাপের ‘জিও প্রাইম ফ্রাইডেজ' বিভাগে একাধিক ডিসকাউন্ট কুপন যোগ হয়েছে।  এই অফারে MakeMyTrip, Paytm আর ShopClues এ আকর্ষণীয় ডিল পাওয়া যাবে। MyJio অ্যাপের নতুন বিভাগে ক্যাশব্যাক এর সাথেই থাকছে বিভিন্ন লিঙ্ক। ‘জিও প্রাইম ফ্রাইডেজ' বিভাগ থেকে Jio একাউন্ট রিচার্জ করা যাবে।

এই অফারে MyJio অ্যাপ থেকে Paytm এ ফ্লাইট বুকিংয়ের 1000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। 3000 টাকার ফ্লাইট বুক করলেও এই ক্যাশব্যাক পাওয়া যাবে।  তবে Paytm একাউন্টে KYC ভেরিফাই থাকা বাধ্যতামূলক।

এছাড়াও ShopClues ওয়েবসাইট থেকে অন্তত 199 টাকা কেনাকাটায় 75 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এই ওয়েবসাইট থেকে সর্বোচ্চ 755 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।  শুধুমাত্র প্রিপেইড ট্রান্জাক্শন-এ এই অফার বৈধ থাকবে।

31 মার্চ পর্যন্ত Paytm আর ShopClues এই অফারের সুবিধা পাওয়া যাবে।

 

আরও পড়ুন: এখনই Jio GigaFiber কানেকশান পাবেন কীভাবে?

 

ইতিমধ্যেই Jio ওয়েবসাইটে ‘জিও প্রাইম ফ্রাইডেজ' অফারের কথা জানানো হয়েছে। TelecomTalk এ এক রিপোর্টে প্রকাশিত হয়েছে এই খবর।  তবে  এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত MyJio অ্যাপে এই অফার দেখতে পাইনি আমরা।

 মনে করা হচ্ছে আপাতত নির্বাচিত কিছু গ্রাহকের জন্যই ‘জিও প্রাইম ফ্রাইডেজ' অফার নিয়ে এসেছে মুকেশ আম্বানির কোম্পানি।  ইতিমধ্যেই এই বিষয়ে Jio-কে প্রশ্ন করেছি আমরা।  এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত Jio-র  কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

 

আরও পড়ুন: মাত্র 154 টাকায় ছয় মাস ভ্যালিডিটি দিচ্ছে Vodafone

 

2017 সালের নভেম্বর মাসে একই ধরনের অফার নিয়ে হাজির হয়েছিল Jio। সেই সময় Amazon  এর সাথে হাত মিলিয়ে দারুন ক্যাশব্যাক দিয়েছিল কোম্পানি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »