6 ডিসেম্বর লঞ্চ হবে নতুন Nokia স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 নভেম্বর 2018 17:18 IST
হাইলাইট
  • 6 ডিসেম্বর ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করবে Nokia
  • এই ইভেন্টে ভারতে লঞ্চ হতে পারে Nokia 8.1
  • এর সাথেই ভারতে লঞ্চ হতে পারে Nokia 2.1 Plus

গত মাসে চিনে লঞ্চ হয়েছিল Nokia X7, নাম বদলে ভারতে আসবে এই ফোন

6 ডিসেম্বর ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করবে Nokia। ইতিমধ্যেই এই ইভেন্টের আমন্ত্রণ পত্র পৌঁছাতে শুরু করেছে সংবাদমাধ্যম দপ্তরে। এই ইভেন্টে ভারতে লঞ্চ হতে পারে Nokia 8.1। গত মাসে চিনে লঞ্চ হয়েছিল Nokia X7। নাম বদলে ভারতে আসবে এই ফোন। অনেকে মনে করছেন ভারতে এই ফোনের নাম হতে পারে Nokia 7.1 Plus। ইতিমধ্যেই টুইটারে এই লঞ্চের টিজার পোস্ট করতে শুরু করেছে HMD Global। এর সাথেই ভারতে লঞ্চ হতে পারে Nokia 2.1 Plus।

চিনে 4GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টের Nokia X7 কিনতে খরচ হবে 1699 ইউয়ান (প্রায় 18,000 টাকা)। 6GB RAM64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 1999 টাকা (প্রায় 21,200 টাকা)। আর 6GB RAM+128GB স্টোরেজ কিনতে খরচ হবে 2499 ইউয়ান (প্রায় 26,500 টাকা)।

Advertisement

ডুয়াল সিম ও ডুয়াল VoLTE Nokia X7 এ Android Oreo অপারেটিং সিস্টেম চলবে। Nokia X7 এ রয়েছে একটি 6.18 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 710 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ। 6000 সিরিজ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরী হয়েছে Nokia X7 ফোনের বডি।

Nokia X7 এ রয়েছে 12MP+13MP ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারে রয়েছে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। ফোনের সামনে থাকছে 20MP সেলফি ক্যামেরা।

কানেন্টিভিটির জন্য Nokia X7 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac সাথে VoWiFi, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, BeiDou, FM রেডিও, USB Type-C পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Nokia X7 এ রয়েছে 3500 mAh ব্যাটারি, সাথে থাকছে ফাস্ট চার্জিং।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: HMD GLobal, Nokia, nokia 9
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.