Jio Phone কে টেক্কা দিতে ভারতে বিক্রি শুরু হল ‘বানানা ফোন’

Nokia 8110 4G এর দাম 5999 টাকা। কালো ও হলুদ রঙে পাওয়া যাবে এই ফোন। ইতিমধ্যেই সারা দেশের অফলাইন রিটেলারদের কাছে পাওয়া যাচ্ছে এই ফিচার ফোন। এছাড়াও কোম্পানির অনলাইন স্টোর থেকে পাওয়া যাবে ‘বানানা ফোন’।

Jio Phone কে টেক্কা দিতে ভারতে বিক্রি শুরু হল ‘বানানা ফোন’

Nokia 8110 4G এর দাম 5999 টাকা

হাইলাইট
  • অক্টোবরে ভারতে লঞ্চ হয়েছিল Nokia 8110 4G
  • ‘বানানা ফোন’ নামেই জনপ্রিয় এই ফোনটি
  • Nokia 8110 4G এর দাম 5999 টাকা
বিজ্ঞাপন

অক্টোবরে ভারতে লঞ্চ হয়েছিল Nokia 8110 4G। কলার মতো রঙ ও আকারের টেক দুনিয়ায় জন্য ‘বানানা ফোন' নামেই জনপ্রিয় এই ফোনটি। এই ফোনে রয়েছে পুরোনো ফিচার ফোনের মতো স্লাইডিং মেকানিজম। অবশেষে ভারতে বিক্রি শুরু হল Nokia 8110 4G। JioPhone এর মতোই  Nokia 8110 4G তেই চলবে KaiOS অপারেটিং সিস্টেম। তাই এই ফোনে WhatsApp, YouTube এর জনপ্রিয় অ্যা পগুলি ব্যবহার করা যাবে।

ভারতে Nokia 8110 4G বানানা ফোনের দাম

Nokia 8110 4G এর দাম 5999 টাকা। কালো ও হলুদ রঙে পাওয়া যাবে এই ফোন। ইতিমধ্যেই সারা দেশের অফলাইন রিটেলারদের কাছে পাওয়া যাচ্ছে এই ফিচার ফোন। এছাড়াও কোম্পানির অনলাইন স্টোর থেকে পাওয়া যাবে ‘বানানা ফোন'।

Nokia 8110 4G বানানা ফোন স্পেসিফিকেশান

ডুয়াল সিম  Nokia 8110 4G তে চলবে KaiOS অপারেটিং সিস্টেম। ফোনে রয়েছে একটি 2.45 ইঞ্চি QVGA কার্ভড ডিসপ্লে। ফোনেরভিতরে রয়েছে একটি Snapdragon 205 চিপসেট, 512MB RAM আর 4GB স্টোরেজ। তবে এই ফোনে microSD কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।

Nokia 8110 4G তে রয়েছে একটি 2MP রিয়ার ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ। তবে ফোনের সামনে কোন ক্যামেরা নেই। কানেক্টিভিটির জন্য  Nokia 8110 4Gতে রয়েছে 4G VoLTE সাথে hotspot, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.1, GPS/ A-GPS, FM রেডিও, একটি Micro-USB পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 1,500 mAh ব্যাটারি।  Nokia 8110 4G ফোনের ওজন 117 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »