ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস

Nothing তাদের প্রথম AI ডিভাইসে কোনও স্ক্রিন রাখেনি।

ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস

Photo Credit: X/Carl Pei

Nothing AI device could offer AI-powered voice transcription

হাইলাইট
  • Nothing তাদের প্রথম AI ডিভাইস ডিসেম্বর 8 লঞ্চ করছে
  • এটি AI রেকর্ডার হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে
  • Nothing এখনও পণ্যের নাম বা স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানায়নি
বিজ্ঞাপন

Nothing অবশেষে তাদের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত ডিভাইসের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এটি আগামী ডিসেম্বর 8 আত্মপ্রকাশ করবে বলে নিশ্চিত করেছে নাথিং। স্মার্টফোন বা স্ক্রিনযুক্ত প্রচলিত AI গ্যাজেটের তুলনায় ডিভাইসটি কিছুটা আলাদা হতে চলেছে। দৈনন্দিন কথোপকথনের মাধ্যমে তথ্য সংগ্রহ করা এবং দ্রুত ভয়েস কমান্ডের সাহায্যে বিভিন্ন কাজ করার কথা মাথায় রেখে ডিভাইসটি তৈরি হয়েছে বলে আশা করা হচ্ছে। বাজারে উপলব্ধ নাথিংয়ের অন্যান্য পণ্যের মতো আসন্ন ডিভাইসটি আধুনিক ডিজাইন পেয়েছে। তবে সংস্থা এখনও পণ্যটির নাম, স্পেসিফিকেশন বা দাম সম্পর্কে কিছু জানায়নি।

Nothing তাদের প্রথম AI ডিভাইস ডিসেম্বর 8 লঞ্চ করছে

নাথিং তাদের অফিসিয়াল এক্স আইডি থেকে টিজার পোস্ট করে এআই যন্ত্র লঞ্চের ডেট ঘোষণা করেছে। ছবিতে ব্রাশ মেটাল সারফেসের মধ্যে বসানো একটি পালিশ করা বৃত্তাকার অংশের অত্যন্ত কাছ থেকে তোলা দৃশ্য দেখা গিয়েছে। তবে এটি কোন অংশের ছবি, তা অস্পষ্ট।

'Be present. It's noted'  ট্যাগলাইন ডিভাইসটির কাজ সম্পর্কে কিছুটা ইঙ্গিত দিয়েছে। এটি ব্যাকগ্রাউন্ডে চলা কথা শুনে নোট তৈরি করতে পারবে বলে মনে করা হচ্ছে। সংস্থার আগে প্রকাশিত টিজারে এই গ্যাজেটকে ধাতব কাঠামো ও টেক্সচার্ড বডির সঙ্গে দেখা গিয়েছে। লাল ও সবুজ রঙের দুটি পিল আকৃতির এলইডি লাইট আছে, যার ঠিক নিচে লাল রঙের ডটের সঙ্গে একটি সাদা বাটন অবস্থিত।

অবাক করার মতো বিষয় হল এতে কোনও স্ক্রিন নেই।ডিভাইসটি AI রেকর্ডার হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। এটি কথোপকথন, মিটিং এবং হঠাৎ মাথায় আসা ভাবনা রেকর্ড করবে। এআই পরে সেগুলিকে ট্রান্সক্রাইব করে গুছিয়ে রাখবে। তবে নাথিং এখনও বিস্তারিত তথ্য গোপন রেখেছে।

প্রসঙ্গত, 2026 সালের তুলনায় 2027-এ দ্বিগুণ সংখ্যক স্মার্টফোন লঞ্চ করার কথা জানিয়েছে নাথিং। চলতি বছর এখনও পর্যন্ত তিনটি হ্যান্ডসেট বাজারে এনেছে সংস্থা। সেগুলি হল Nothing Phone 4a, Phone 4a Pro, এবং Phone 4b। সেই হিসেবে সামনের বছর নাথিং ব্র্যান্ডের ছয়টি বা তার বেশি নতুন মডেল আত্মপ্রকাশ করতে পারে। 

এখন পণ্যসম্ভারে স্মার্টফোন এবং ইয়ারফোন রয়েছে। তাদের অধীনে CMF নামে একটি সাব-ব্র্যান্ডও রয়েছে। সংস্থাটির মাধ্যমে সাশ্রয়ী দামে স্মার্টফোন, স্মার্টওয়াচ, ইয়ারবাডস এবং স্পিকার বিক্রি করা হয়।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  2. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  3. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  4. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  5. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  6. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  7. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  8. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  9. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  10. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »