2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 31 অক্টোবর 2026 14:46 IST
হাইলাইট
  • Nothing আগামী বছরের জন্য প্রোডাক্ট রোডম্যাপ প্রকাশ করেছে
  • সংস্থা চলতি বছরের তুলনায় 2027 সালে দ্বিগুণ সংখ্যক স্মার্টফোন লঞ্চ করবে
  • দিল্লিতে কো-ক্রিয়েশন প্রোগ্রামে ডিভাইসগুলির প্রথম ঝলক দেখানো হবে

Nothing Phone 4a Pro was launched in March, 2026

Photo Credit: Nothing

Nothing চলতি বছরের তুলনায় 2027 সালে দ্বিগুণ স্মার্টফোন বাজারে আনবে। 2026-এর শেষলগ্নে এসে এমনটাই ঘোষণা করেছে লন্ডন ভিত্তিক ইলেকট্রনিক্স ব্র্যান্ডটি। এই বছর কোনও ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করেনি নাথিং। এমনকি তাদের সাব-ব্র্যান্ড বা সহযোগী সংস্থা CMF একটাও নতুন রিলিজ করেনি। মেমরি চিপ এবং যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির কারণে প্রিমিয়াম এবং বাজেট স্মার্টফোন নিয়ে আসার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিল তারা। তবে এখন আগামী বছরের নিজেদের ব্যবসায়িক রূপরেখা প্রকাশ করেছে নাথিং। দ্বিগুণ সংখ্যক ফোন বাজারে আনার কথা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও, নাথিং অনুরাগীদের জন্য অপেক্ষা করছে আরও একটি বড় চমক।

2027 সালে ছয়টি নতুন ফোন আনতে পারে Nothing

এক্সের একটি পোস্টে নাথিং ইন্ডিয়ার প্রেসিডেন্ট Akis Evangelidis জানিয়েছেন, তারা 2026 সালের তুলনায় 2027-এ দ্বিগুণ সংখ্যক স্মার্টফোন লঞ্চ করবেন। চলতি বছর এখনও পর্যন্ত তিনটি হ্যান্ডসেট বাজারে এনেছে সংস্থা। সেগুলি হল Nothing Phone 4a, Phone 4a Pro, এবং Phone 4b। সেই হিসেবে সামনের বছর নাথিং ব্র্যান্ডের ছয়টি বা তার বেশি নতুন মডেল আত্মপ্রকাশ করতে পারে।

Advertisement

Nothing তাদের স্মার্টফোন লঞ্চের রোডম্যাপ প্রকাশের পাশাপাশি, নিজেদের কো-ক্রিয়েশন প্রোগ্রামের ঘোষণা করেছে। তাড়াতাড়িই দিল্লিতে কোম্পানির সদর দফতরে সেই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে 2027 সালে বাজারে আসতে চলা নাথিংয়ের আসন্ন ডিভাইসগুলির এক্সক্লুসিভ প্রিভিউ বা প্রথম ঝলক দেখার সুযোগ মিলবে।

প্রোগ্রামে অংশগ্রহণকারী নথিং কমিউনিটির সদস্যরা ডিভাইসগুলি সম্পর্কে নিজেদের মতামত এবং পরামর্শ জানানোর সুযোগ পাবে। তবে ইভেন্টের আসন সংখ্যা সীমিত রাখা হয়েছে। আগ্রহীরা নথিং কমিউনিটির অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারবে।

প্রসঙ্গত, চলতি বছরে লঞ্চ হওয়া ব্র্যান্ডের সবচেয়ে সস্তা ফোন হল Nothing Phone 4b। হ্যান্ডসেটটির দাম 29,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের মূল্য 39,999 টাকা।

Advertisement

Nothing Phone 4a মডেলের দাম শুরু হচ্ছে 34,999 টাকা থেকে। এটি 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অফার করে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে 44,999 টাকা এবং 50,999 টাকা।

অন্য দিকে, Nothing Phone 4a Pro-র 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশন এখন 49,999 টাকা দামে কেনা যাচ্ছে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সন যথাক্রমে 57,999 টাকা এবং 59,999 টাকায় বিক্রি হচ্ছে। ফোনগুলোর দাম ফ্লিপকার্টের লিস্টিং অনুসারে লেখা হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nothing, CMF
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  2. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  3. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  4. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  5. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  6. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  7. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  8. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  9. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
  10. Vivo ভারতে প্রথম স্মার্টওয়াচ আনছে, লঞ্চের আগেই ফাঁস Watch GT 2-র দাম
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.