Amazon সেলে 37,000 টাকা দাম কমল Nothing Phone 3 এর, প্রিমিয়াম ফোন এত সস্তায় আর পাবেন না

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 21 জানুয়ারী 2026 18:35 IST
হাইলাইট
  • Nothing Phone 3-এর সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে
  • এটি SBI কার্ডে EMI-তে কিনলেও 1,000 ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে
  • স্মার্টফোনটি পাঁচটি মেজর অ্যান্ড্রয়েড OS আপগ্রেড পাবে

Nothing Phone 3 features an all 50-megapixel triple rear camera setup

Amazon Great Republic Day Sale 2026 ক্রেতাদের জন্য বড়সড় ডিসকাউন্ট নিয়ে হাজির হয়েছে। ফোন, ট্যাব, ল্যাপটপ, স্মার্টওয়াচ, PC, স্মার্ট টিভি-সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট প্রচুর ছাড়ে বিক্রি হচ্ছে। আপনি যদি কম দামে ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান, তাহলে আজ একটি অবিশ্বাস্য অফারের সন্ধান দেবো৷ Nothing Phone 3 অ্যামাজনের সেলে 37,000 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে৷ ব্যাঙ্ক ডিসকাউন্ট যোগ করলে অতিরিক্ত সাশ্রয় হবে। ফোনের পিছনের তিনটি ক্যামেরাই 50 মেগাপিক্সেলের। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। চলুন স্মার্টফোনটির সেল প্রাইস এবং অফার সম্পর্কে জেনে নেওয়া যাক৷ 

Amazon Great Republic Day Sale 2026: Nothing Phone 3 ডিসকাউন্ট

Nothing Phone 3 গত বছর জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল৷ তখন 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 79,999 টাকা রাখা হয়েছিল। বর্তমানে বেস মডেলটি অ্যামাজনে 45,34 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ, সরাসরি 37,344 টাকা ডিসকাউন্ট মিলছে। যদি আপনি অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন, তাহলে 1,360 টাকা ক্যাশব্যাক পাবেন৷

এছাড়াও, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে ক্রেতারা 800 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। মাসিক কিস্তি বা EMI অপশনে কিনলেও SBI কার্ডে 1,000 টাকা ছাড় মিলবে৷ হ্যান্ডসেটটি অ্যামাজনে সাদা ও কালো রঙে বিক্রি হচ্ছে৷ অফার যে কোনও সময় শেষ হতে পারে৷ 

Nothing Phone 3 এর মতো অভিনব ডিজাইনের ফোন বাজারে আর দু'টো নেই। ডিভাইসটির পিছনের অংশে 489টি মাইক্রো এলইডি লাইট নিয়ে গঠিত একটি ছোট্ট গোল ডিসপ্লে আছে, যার পোশাকি নাম গ্লিফ ম্যাট্রিক্স। স্পেসিফিকেশনের কথা বললে, ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে৷ এটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। 

নাথিং ফোন 3 একটি 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 4,500 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য পাঞ্চ হোল কাটআউটের মধ্যে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

Nothing Phone 3 মডেলে 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 65W ফাস্ট চার্জিং, 7.5W রিভার্স চার্জিং, 15W ওয়্যারলেস চার্জিং, এবং 5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটটি জল এবং ধুলো থেকে IP68 স্তরের সুরক্ষা প্রদান করে৷ সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। ডিভাইসটি পাঁচটি মেজর অ্যান্ড্রয়েড OS আপগ্রেড ও সাত বছর সিকিউরিটি প্যাচ পাবে

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sturdy design
  • The new Glyph Interface is fun to use
  • Primary camera is fantastic
  • Decent everyday performance
  • IP68 rating
  • Good battery backup
  • Bad
  • Doesn't come cheap
  • No charger in the box
  • Periscope and ultra-wide camera performance inconsistent
 
KEY SPECS
Display 6.67-inch
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB, 16GB
Storage 256GB, 512GB
Battery Capacity 5500mAh
OS Android 15
Resolution 1260x2800 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভ্যালেন্টাইন'স ডে সেলে iPhone 17 মিলছে বিরাট ছাড়ে, দাম 50,000 টাকার নিচে নামল
  2. বিশ্বের প্রথম 100 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন আসছে, সাথে থাকবে ডুয়াল 200MP ব্যাক ক্যামেরা
  3. Samsung Galaxy S26 সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রি-বুক করলে 50,000 টাকার পুরষ্কার জেতার সুযোগ
  4. Google Pixel 10a-র দাম আগামী সপ্তাহে লঞ্চের আগেই ফাঁস হল, মিলবে 256 জিবি স্টোরেজ
  5. iQOO 15R তুফানি ফিচার্সের সাথে ভারতে আসছে, ফোন গরম হলে দ্রুত ঠান্ডা করবে বিশেষ কুলিং প্রযুক্তি
  6. মোবাইলে T20 বিশ্বকাপ দেখুন ফ্রি-তে, Airtel দিচ্ছে 56 জিবি ডেটা ও বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন
  7. WhatsApp: ফোন ছাড়াই হবে ভিডিও ও ভয়েস কলিং, হোয়াটসঅ্যাপ ওয়েবে চলে এল নতুন ফিচার
  8. 50MP সেলফি ক্যামেরা এবং 6,000mAh ব্যাটারির Vivo 5G স্মার্টফোন 5,000 টাকা ছাড়ে কেনার সুযোগ
  9. Oppo K14x 5G সস্তায় 50MP ক্যামেরা ও 6500mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল
  10. Google Pixel 10a: গুগলের নয়া মিড রেঞ্জ ফোন বিক্রি হবে ফ্লিপকার্টে, দাম কেমন হবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.