Nothing Phone 4b: সবাই যখন ক্যামেরা বাড়াচ্ছে, নাথিং বিপরীত পথে, একটিতেই বাজিমাতেই ইঙ্গিত নতুন ফোনের

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 22 জুন 2026 13:35 IST
হাইলাইট
  • Nothing Phone 4b একটি রিয়ার ক্যামেরার সঙ্গে বাজারে আসতে পারে
  • এটি একটি এন্ট্রি-লেভেল স্মার্টফোন হতে পারে
  • Nothing Phone 4b ব্র্যান্ডের সিগনেচার ট্রান্সপারেন্ট ডিজাইন পেতে পারে

Nothing Phone 4a Pro is equipped with a triple rear camera setup

Photo Credit: Nothing

Nothing Phone 4a ও Phone 4a Pro মার্চে ভারতে এসেছিল। সংস্থাটি এবার তাদের আরও একটি নতুন ফোনের টিজার প্রকাশ করেছে, যা Nothing Phone 4b লঞ্চের জল্পনাকে আরও জোরদার করেছে। এটি একটি এন্ট্রি-লেভেল স্মার্টফোন হিসেবে বাজারে আসতে পারে। সেই টিজারে আসন্ন ফোনের ডিজাইনের এক ঝলক দেখা গিয়েছে। বর্তমানে নাথিং-এর সমস্ত ফোনে দুটো বা তিনটি ক্যামেরা রয়েছে। কিন্তু Nothing Phone 4a একটাই ব্যাক  ক্যামেরার সঙ্গে আসতে পারে, যা একে ব্র্যান্ডের অন্যান্য মডেল থেকে পৃথক করবে। নতুন Nothing b সিরিজের ডিভাইস Flipkart থেকে বিক্রি হবে।

Nothing Phone 4b স্মার্টফোনের ডিজাইন টিজার

নাথিং ইন্ডিয়ার X অ্যাকাউন্ট থেকে পোস্ট করা টিজারে একটি স্মার্টফোনের স্কেচ আকার দৃশ্য দেখানো হয়েছে। সেখানে কোম্পানির সিগনেচার ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ রিয়ার প্যানেল ও ভেতরের স্ক্রু দৃশ্যমান। ভিডিওর শেষ অংশে "2b", "3b", এবং "5b" লেখা কয়েকটি পেন্সিল দেখানো হয়। "4b" এর জায়গাটি বিশেষভাবে হাইলাইট করা হয়েছে, যা সম্ভাব্য Nothing Phone 4b মডেলের দিকে ইঙ্গিত করছে।

(b)usted. pic.twitter.com/b42Lk709lM

— Nothing India (@nothingindia) June 21, 2026

নাথিং-এর সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই একবার বলেছিলেন, মোবাইল ফোনে শুধু সংখ্যা বাড়ানোর জন্য একাধিক কম উপযোগী ক্যামেরা যোগ করার চেয়ে একটা বা দুটো উন্নতমানের ক্যামেরা দেওয়া বেশি অর্থবহ। নাথিং ফোন 4বি মডেলের প্রথম টিজার সেই ফর্মুলাতেই ফিরে যাওয়ার ইঙ্গিত করছে।

বর্তমানে Nothing-এর (CMF ব্র্যান্ড বাদে) সবচেয়ে সস্তা ফোন হল Phone 3a Lite, যা লঞ্চের সময় দাম 20,999 টাকা ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে মেমোরি ও অন্যান্য কম্পোনেন্টের দাম বৃদ্ধির কারণে ফোনটির দাম এখন 25,000 টাকার কাছাকাছি। এই প্রেক্ষাপটে Nothing Phone 4b সংস্থার কাছে 'ব্যাক টু বেসিকস' কৌশল হতে পারে।

ডুয়াল বা ট্রিপল ক্যামেরা কাগজে-কলমে আকর্ষণীয় মনে হতে পারে। কিন্তু ভাল সেন্সর ব্যবহার না হলে ফটোগ্রাফি পারফরম্যান্স প্রত্যাশার মান ছুঁতে পারে না। সে ক্ষেত্রে নাথিং-এর আসন্ন ফোন একাধিক নিম্নমানের ক্যামেরা সেন্সর দেওয়ার পরিবর্তে একটাই ভাল মানের প্রাইমারি ক্যামেরা অফার করবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, Nothing এই বছর নতুন করে আর কোনও ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করবে না বলে নিশ্চিত করেছে। সংস্থাটি তার পরিবর্তে মার্চে Phone 4aPhone 4a Pro বাজারে নিয়ে এসেছে। লঞ্চের সময় ফোন দুটির বেস 128 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 31,999 টাকা ও 39,999 টাকা থেকে শুরু হয়েছিল। কিন্তু এখন স্টার্টিং প্রাইস যথাক্রমে 37,999 টাকা এবং 49,999 টাকা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi Note 17 সিরিজ 9,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি OLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  2. OnePlus আমেরিকা ও ইউরোপে ব্যবসা গোটাচ্ছে, ভারতের কী হবে? প্রকাশ্যে বড় আপডেট
  3. 5,000 টাকা ছাড়ে Nothing Phone 4b-র সেল শুরু, অফার শেষ হওয়ার আগে কিনে ফেলুন
  4. 13 বছরে সর্বনিম্ন স্মার্টফোন বিক্রি, দাম বাড়তেই মুখ ফেরাচ্ছে ক্রেতারা, মন্দার বাজারেও উজ্জ্বল Samsung
  5. StepX Neo: বিশ্বের প্রথম এজেন্টিক AI ফোন প্রকাশ হল, স্মার্টফোনের ভবিষ্যত এটাই?
  6. Pixel 11 লঞ্চ হওয়ার আগে 12,200 টাকা দাম কমল Google Pixel 10 স্মার্টফোনের
  7. একলাফে 8,000 টাকা বাড়ল Samsung Galaxy M47 5G-এর দাম, মাথায় হাত ক্রেতাদের
  8. Redmi Turbo 6 সিরিজ 10,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে
  9. 2000 টাকা ছাড়ে 32MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি-সহ Moto G77 Power ফোনের সেল শুরু
  10. OnePlus-এর ফের ধাক্কা, জুনের পর দাম বাড়ল জুলাইতেও, কত টাকা বেশি লাগবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.