Nothing Phone 4b লঞ্চ হচ্ছে এই তারিখ, কম দামেই এবার নজরকাড়া ডিজাইন ও সেরা ফিচার্স?
ফ্লিপকার্টে প্রকাশিত একটি পোস্টার থেকে নিশ্চিত হওয়া গিয়েছে, ডিভাইসটি Nothing Phone 4b নামে বাজারে আসবে। এটি জুলাই 7 ভারতে লঞ্চ হবে। যোগেশ ব্রারের পোস্ট থেকে এমনটাই জানা গিয়েছে। পূর্বে Nothing শুধু "(b)" অক্ষরটি দেখিয়ে টিজার প্রকাশ করেছিল। এখন ফ্লিপকার্টের লিস্টিং থেকে স্পষ্ট, সংস্থা b সিরিজের প্রথম মডেল হিসেবে Phone 4b বাজারে লঞ্চ করবে। এর দাম Phone 4a-এর তুলনায় 3,000 টাকা থেকে 5,000 টাকা কম হতে পারে।