অপেক্ষার অবসান, Nothing Phone 4b ফোনের ছবি প্রকাশ্যে, বাজেটে কী সুন্দর ডিজাইন!

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 25 জুন 2026 17:03 IST
হাইলাইট
  • Nothing Phone 4b-এর অফিসিয়াল ডিজাইন প্রকাশ হল
  • এটি ব্র্যান্ডের সিগনেচার ট্রান্সপারেন্ট রিয়ার প্যানেলের সঙ্গে আসছে
  • Nothing Phone 4b-এর ক্যামেরা সেটআপের পাশে ভার্টিক্যাল গ্লিফ বার আছে

Nothing Phone 4b features the company’s signature transparent rear panel and Glyph Bar LED lights

Photo Credit: Nothing

গতকাল ভারতে Nothing Phone 4b স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা হয়েছিল। আর আজ (জুন 25) নাথিং তাদের আসন্ন বাজেট ফোনের ডিজাইন প্রকাশ করেছে। সংস্থার ডিজাইনে চমকের ঐতিহ্য বজায় রেখে Phone 4b আগামী মাসে ভারতে আসছে। নতুন মডেলে ব্র্যান্ডের সিগনেচার ট্রান্সপারেন্ট (স্বচ্ছ) ডিজাইন দেখা যাচ্ছে। এতে নতুন গ্লিফ বার LED লাইটিং সিস্টেম যুক্ত করা হয়েছে। Nothing Phone 4b বেশ কিছু স্টাইলিং এলিমেন্ট Phone 4a Pro থেকে নিয়েছে, যা গত মার্চে ভারতে লঞ্চ হয়েছে। আপকামিং ফোনটির দাম Phone 4a-এর তুলনায় 3,000-5,000 টাকা কম হবে বলে শোনা যাচ্ছে।

Nothing Phone 4b স্মার্টফোনের ডিজাইন প্রকাশ হল

নাথিং জানিয়েছে, Nothing Phone 4b নতুন প্রজন্মের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। অফিসিয়াল পোস্টারে ডিভাইসটির নীল রঙের মডেল দেখিয়েছে কোম্পানি। তবে লঞ্চের সময় আরও কালার অপশনে উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে। ফোনটির পিছনের অংশ স্বচ্ছ থাকার ফলে ব্যাক প্যানেলের নিচে থাকা কম্পোনেন্টগুলি দৃশ্যমান।

Advertisement

নাথিং ফোন 4বি বিশেষ টেক্সচার এবং ইন্ডাস্ট্রিয়াল স্টাইলের ডিজাইন অ্যাকসেন্ট পেয়েছে। এতে নাথিং ফোন 4এ প্রো-এর মতো ইউনিবডি নির্মাণ বজায় রাখা হয়েছে। হ্যান্ডসেটের পিছনে ক্যামেরা মডিউলে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ উল্লম্বভাবে সাজানো। এর পাশেই একটি ভার্টিক্যাল গ্লিফ বার দেওয়া হয়েছে, যা Nothing Phone 4a-এর মতো দেখতে।

নতুন গ্লিফ বারের মাধ্যমে ব্যবহারকারীরা ভিজ্যুয়াল নোটিফিকেশন, চার্জিং স্টাটাস ইন্ডিকেটর, এবং অ্যাপ স্পেসিফিক এলার্ট পাবে। ক্যামেরা সেটআপের পাশে একটি LED ফ্ল্যাশ এবং অতিরিক্ত সেন্সর রয়েছে। টিপস্টার যোগের ব্রারের দাবি, ফোনটি 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনে বিক্রি হবে।।

প্রসঙ্গত, Nothing Phone 4b জুলাই 7 ভারতে আসছে। ফোনটি Nothing A009P মডেল নম্বরের সঙ্গে গিকবেঞ্চ বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। লিস্টিং অনুসারে, এতে Qualcomm SM6650 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা আসলে Snapdragon 6 Gen 4-এর সঙ্গে সম্পর্কিত। এটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি মিড-রেঞ্জ প্রসেসর।

Advertisement

সম্প্রতি নাথিং-এর সহ-প্রতিষ্ঠাতা Akis Evangelidis বলেছেন, "A লাইনআপ বর্তমানে তাদের বেস্ট সেলিং স্মার্টফোন সিরিজ। এই ফোনগুলোতে ইউনিক ডিজাইন এবং গ্রাহকদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ এমন ফিচারে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সম্পূর্ণ নতুন B Series সেই সাফল্যের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে৷"

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  2. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  3. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  4. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  5. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  6. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  7. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  8. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  9. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  10. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.