20,500 টাকার বাম্পার ছাড়ে বিক্রি হচ্ছে OnePlus স্মার্টফোন, 100W ফাস্ট চার্জিং, দুর্দান্ত প্রসেসর ও ক্যামেরা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 16 ফেব্রুয়ারি 2026 14:06 IST
হাইলাইট
  • OnePlus 12 মডেলে 64 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে
  • ফোনের ব্যাটারি 100W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে
  • OnePlus 12 লঞ্চ হয়েছিল 2024 সালের জানুয়ারিতে

OnePlus 12 features a Hasselblad-tuned rear camera setup

Photo Credit: OnePlus

কয়েক হাজার টাকা নয়, সরাসরি 20,500 টাকার মোটা ডিসকাউন্ট। OnePlus 12 এখন এমনই অফারে বিক্রি হচ্ছে। 2024 সালের জানুয়ারিতে লঞ্চ হলেও ফ্ল্যাগশিপ ফোনটি আজও প্রাসঙ্গিক। পাফরম্যান্স, প্রযুক্তি, ও ফিচার্সের দিক থেকে যে কোনও স্মার্টফোনকে টেক্কা দেবে। ফ্লিপকার্টে ডিভাইসটি লঞ্চ প্রাইসের তুলনায় 20,000 টাকার বেশি ছাড়ে পাওয়া যাচ্ছে। OnePlus 12 কেনার প্রথম কারণ অবশ্যই Snapdragon 8 Gen 3 প্রসেসর। এছাড়াও, ফোনটি Hasselblad টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা, 100W SuperVOOC ফাস্ট চার্জিং, IP65 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 8K Dobly Vision ভিডিও রেকর্ডের মতো বৈশিষ্ট্যের সাথে এসেছে।

OnePlus 12 বিক্রি হচ্ছে 20,500 টাকা ডিসকাউন্টে

OnePlus 12 ভারতে 64,999 টাকায় লঞ্চ হয়েছিল। ফোনটির বেস মডেলে 12 জিবি র‍্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। প্রতিবেদন লেখার সময় এটি ফ্লিপকার্টে 44,499 টাকায় তালিকাভুক্ত থাকতে দেখা গিয়েছে। অর্থাৎ কোম্পানি ফ্ল্যাট 20,500 টাকার ছাড় দিচ্ছে। অফারটি হ্যান্ডসেটের গ্লেসিয়ার হোয়াইট কালার অপশনে প্রযোজ্য।

Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করল 2,225 টাকা ক্যাশব্যাক মিলবে। এর ফলে সাশ্রয়ের অঙ্ক পৌঁছে যাবে 22,725 টাকায়। তবে মাথায় রাখবেন, অফার যে কোনও সময় শেষ হতে পারে। এটি মুহূর্তের মধ্যে আগের দামে ফিরে যেতে পারে। পুরনো ফোনের সাথে এক্সচেঞ্জ করলেও দাম বেশ কিছুটা কমে যাবে।

OnePlus 12 স্পেসিফিকেশন ও ফিচার্স

ওয়ানপ্লাস 12 একটি 6.82 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 2K রেজোলিউশন (1,440 x 3,168 পিক্সেল, 1 বিলিয়ন কালার, 4,500 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ অফার করে। স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর চালিত এই স্মার্টফোন 512 জিবি ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। গ্রাফিক্সের জন্য Adreno 750 জিপিইউ আছে। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,500mAh ব্যাটারি৷ এটি 100W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং, ও 10W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।

OnePlus 12 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে। এটি f/1.6 অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 3x অপটিক্যাল জুম সহ 64 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, ও 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা (f/2.2 অ্যাপারচার) বর্তমান। সেলফি ও ভিডিও কল করার জন্য f/2.4 অ্যাপারচার সহ 32 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা আছে। এতে Android 14 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড রয়েছে যা Android 18 ভার্সন পর্যন্ত আপগ্রেড করবে ওয়ানপ্লাস।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • IP65 rated
  • Vibrant 120Hz QHD+ display
  • Excellent battery life
  • Fast wired and wireless charging
  • Smooth and bloatware-free software
  • Quality primary and telephoto cameras
  • Good for gaming
  • Bad
  • Minor quality issues
  • Ultra-wide angle camera could be better
  • Low light selfies are below average
 
KEY SPECS
Display 6.82-inch
Processor Snapdragon 8 Gen 3
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 64-megapixel + 48-megapixel
RAM 12GB, 16GB
Storage 256GB, 512GB
Battery Capacity 5400mAh
OS Android 14
Resolution 1440x3168 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. শক্তিশালী ব্যাটারি সহ Poco C85x 5G কাল সস্তায় লঞ্চ হচ্ছে, এক চার্জেই 2 দিন ব্যবহার করা যাবে ফোন
  2. Realme Note 80 শক্তিশালী 6,300mAh ব্যাটারি ও মজবুত বডির সাথে 9,000 টাকার মধ্যে লঞ্চ হল
  3. Vivo V70 FE: ভিভো কম বাজেটে 200MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং সহ সুন্দর ফোন আনল
  4. Poco X8 Pro সিরিজ মার্চ 17 লঞ্চ হচ্ছে, থাকবে অবিশ্বাস্য 9,000mAh ব্যাটারি ও শক্তিশালী 5G প্রসেসর
  5. Samsung Galaxy M17e 5G দেশে সস্তায় 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারির সাথে মার্চে লঞ্চ হচ্ছে, দাম জেনে নিন
  6. 7,200mAh ব্যাটারি ও 4K ক্যামেরার সাথে আসছে Vivo Y51 Pro, লঞ্চের আগেই দাম ফাঁস
  7. Oppo আনতে পারে প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন, পিছনে ফেলবে DSLR-কে
  8. Realme-এর বাজেট ফোন সেল শুরু হল, সস্তায় 7000mAh ব্যাটারি, কুলিং সিস্টেম, 144Hz ডিসপ্লের মতো ফিচার্স
  9. WhatsApp: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ইমোজি লিখে পাঠানো যাবে স্টিকার, স্ক্রল করে খোঁজার ঝামেলা শেষ
  10. Poco C85x 5G বিশাল ব্যাটারির সাথে ভারতে মার্চ 10 লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে এল ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.