9000 টাকা ছাড়ে দুর্দান্ত OnePlus ফোন বিক্রি হচ্ছে, 100W ফাস্ট চার্জ, প্রিমিয়াম ক্যামেরা, ও 2K ডিসপ্লে আছে
OnePlus 13 এখন অনলাইনে 9,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। ব্যাংক ডিসকাউন্ট যোগ হলে আরও বেশি সাশ্রয়ের সুযোগ। এই স্মার্টফোনে 2K LTPO ডিসপ্লে, 50 মেগাপিক্সেল Hasselblad-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, IP68 + IP69 রেটিং, 6,000mAh ব্যাটারি, 50W ওয়্যারলেস চার্জিং, Dolby Vision-এর সাথে 8K ভিডিও রেকর্ডিং, ও 100W ফাস্ট চার্জের মতো ফিচার্স আছে।